অস্ট্রেলিয়ায় আবাসন কর সংস্কার নিয়ে ভোটারদের বিরোধিতা, জনপ্রিয়তা হারাচ্ছে আলবানিজ সরকার
মেলবোর্ন, ১৮ মে- অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার নতুন বাজেটে আবাসন খাতে বড় ধরনের কর সংস্কার চালুর পর তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে…
মেলবোর্ন, ১৮ মে: অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণ (VET) প্রদানকারী নতুন শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন আগামী ১২ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহার ও শিক্ষা খাতে অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যান্থনি অ্যালবানিজ সরকারের প্রশাসন।
সম্প্রতি প্রকাশিত “র্যাপিড রিভিউ ইনটু দ্য এক্সপ্লয়টেশন অব অস্ট্রেলিয়াস ভিসা সিস্টেম”, যা “নিক্সন রিভিউ” নামে পরিচিত, সেখানে দেশটির অভিবাসন ব্যবস্থায় গুরুতর দুর্বলতা ও শিক্ষার্থী ভিসার অপব্যবহারের বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সরকার ঘোষণা দেয় যে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স নিবন্ধনের কেন্দ্রীয় সংস্থা CRICOS-এ (Commonwealth Register of Institutions and Courses for Overseas Students) নতুন আবেদন গ্রহণ এক বছরের জন্য বন্ধ থাকবে।
এ সিদ্ধান্তের আওতায় অস্ট্রেলিয়ার জাতীয় ভোকেশনাল শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা ASQA (Australian Skills Quality Authority)-এর অধীনে নতুন কোর্স নিবন্ধনও সাময়িকভাবে স্থগিত থাকবে।
তবে সরকারি স্কুল, TAFE প্রতিষ্ঠান এবং টেবিল-এ বিশ্ববিদ্যালয়গুলোর নতুন আবেদন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানিয়েছে সরকার।
সহকারী সিটিজেনশিপ মিনিস্টার জুলিয়ান হিল বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার সুনাম ধরে রাখতে শিক্ষা খাতের মান, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার ওপর জোর দেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক VET ও ELICOS (English Language Intensive Courses for Overseas Students) খাতে নতুন প্রতিষ্ঠানের অস্বাভাবিক প্রবেশ নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করলেও নতুন প্রতিষ্ঠান খোলার হিড়িক সন্দেহের জন্ম দিচ্ছে।”
সরকারের দাবি, এই বিরতির সময় ASQA নতুন আবেদনকারীদের যথাযথ যাচাই-বাছাই করবে এবং আন্তর্জাতিক শিক্ষা খাতে অতিরিক্ত প্রতিষ্ঠান গড়ে ওঠার বিষয়টিও পর্যালোচনা করবে।
অস্ট্রেলিয়ায় অভিবাসন ও আবাসন সংকট নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে ওয়ান নেশন এবং বিরোধী জোট দীর্ঘদিন ধরে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসনের সংখ্যা কমানোর দাবি জানিয়ে আসছে।
গত বছর সরকার এডুকেশন লেজিলেসন এমেন্ডমেন্ট এক্ট ২০২৫ (Education Legislation Amendment, Integrity and Other Measures) Act 2025) পাস করে, যার মাধ্যমে নতুন নিবন্ধন স্থগিত করার ক্ষমতা নিশ্চিত করা হয়।
বর্তমানে যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোর্স পরিচালনার অনুমোদন পেয়েছে, তারা নতুন ক্যাম্পাস যুক্ত করা বা পুরনো কোর্সের পরিবর্তে নতুন কোর্স চালুর আবেদন করতে পারবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au