বিশ্ব

৪৪০ কোটি রুপির তহবিল জটিলতায় তৃণমূলে তোলপাড়, ফ্রিজ তিন ব্যাংক অ্যাকাউন্ট

  • 11:09 pm - June 21, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার

মেলবোর্ন, ২১ জুন-ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবার বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক সংকটের মুখে পড়েছে। দলের প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম স্থগিত বা ‘ফ্রিজ’ করে দিয়েছে পুলিশ। এর ফলে অ্যাকাউন্টগুলোতে নতুন অর্থ জমা করা গেলেও কোনো অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, দলের ভেতরের বিরোধের জেরে কয়েকজন বিদ্রোহী বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে থাকা বিপুল অর্থের উৎস নিয়ে তদন্ত প্রয়োজন এবং সেখানে অবৈধ অর্থ লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা উচিত।

বিধাননগর সাইবার ক্রাইম থানায় দাখিল করা অভিযোগে ১০ জন বিধায়ক দাবি করেন, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অপচয় কিংবা অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অর্জিত অর্থ এসব অ্যাকাউন্টে জমা হয়ে থাকতে পারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তীতে তিনটি অ্যাকাউন্টে লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরে নেতৃত্ব ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। একদিকে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটি অংশ।

এর মধ্যেই অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলের শত শত কোটি রুপির তহবিল সুরক্ষার স্বার্থে সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। তবে বিদ্রোহী বিধায়করা বিষয়টিকে সরাসরি দুর্নীতি ও অর্থের উৎস তদন্তের প্রশ্নে নিয়ে যান।

এদিকে তৃণমূলের আরেক নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, অরূপ বিশ্বাস আর দলের কোষাধ্যক্ষ নন। গত ৫ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে শুভাশিষ চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে আর্থিক বিষয়ে অরূপ বিশ্বাসের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন সাংগঠনিক ব্যয়, রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং দলীয় আর্থিক কার্যক্রম বড় ধরনের চাপে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একদিকে দলীয় নেতৃত্বের সংকট, অন্যদিকে শত শত কোটি রুপির তহবিল ঘিরে সৃষ্ট বিতর্ক মোকাবিলার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে এই আর্থিক জটিলতা শেষ পর্যন্ত কতটা বড় রাজনৈতিক সংকটে রূপ নেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au