বিশ্ব

তৃণমূল নেত্রীর বাড়িতে পাওয়া গেল ৪ কোটি টাকার সোনা!

  • 4:06 pm - June 23, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
তৃণমূল নেত্রী ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুন- তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট এলাকায় টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান টিনা। এরপর বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করা হয়। তবে এসব গয়নার প্রকৃত মালিকানা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তে জানা যায়, তাঁর একাধিক ঠিকানা থেকে বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। একই সঙ্গে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মেলে, যেখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট তাঁর একক নামে এবং কিছু যৌথ নামে।

তদন্তকারীরা আরও জানান, অভিযুক্তের বিভিন্ন সম্পত্তির পাশাপাশি একাধিক লকারেরও সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে দুটি লকার এখনও খোলা সম্ভব হয়নি। সল্টলেক ও নিউ টাউন এলাকায় তাঁর নামে থাকা অন্তত নয়টি ফ্ল্যাটের নথিও খতিয়ে দেখা হচ্ছে। একটি বিদেশি গাড়ি থাকার তথ্য মিললেও তা এখনও উদ্ধার হয়নি।

তল্লাশির সময় প্রায় সাড়ে তিন কেজি সোনার গয়নার রসিদ উদ্ধার হলেও বাস্তবে সোনা পাওয়া গেছে এর চেয়ে কম পরিমাণে। এছাড়া প্রায় ৭৫ থেকে ৮০ গ্রাম স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে পুলিশ।

টিনা ভৌমিক সাহা তৃণমূলের নারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নদিয়া জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠতা ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই তাঁর বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ এখন টিনার অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার উৎস এবং সব্যসাচী দত্তের বিরুদ্ধে চলা তোলাবাজি মামলার সঙ্গে এর কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে আদালতে সব্যসাচী দত্তের জামিনের বিরোধিতা করে একাধিক আইনজীবী দাবি করেন, জনপ্রতিনিধি হয়েও তাঁর নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন সন্দেহজনক। আদালত তাঁকে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

তদন্তকারীদের মতে, এই ঘটনায় সম্পদের উৎস, রাজনৈতিক প্রভাব এবং সংগঠিত আর্থিক অনিয়মের সম্ভাবনা সব দিকই এখন গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

যেভাবে উপস্থিতি জানান দিতে চাচ্ছে আ.লীগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আবারও সংকট কাটিয়ে দেশজুড়ে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ…

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা লাশ উদ্ধার, হত্যার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

মেলবোর্ন, ২৩ জুন- সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ওরফে ইমনের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।…

১১৫ দিন আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার…

কলকাতায় সোহরাওয়ার্দী সড়কের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক কেন

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের পশ্চিমবঙ্গে একটি সড়কের নাম পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল, ইতিহাসবিদ এবং নাগরিক সমাজে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলকাতার পার্ক সার্কাস এলাকার…

আওয়ামী লীগের ৭৭ বছর: রূপান্তরের যে উত্তরাধিকারকে উপেক্ষা করতে পারে না বিশ্ব

মেলবোর্ন, ২৩ জুন- প্রতিষ্ঠার ৭৭ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক যাত্রা এবং বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গঠনে দলটির ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। দেশের…

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিন্দু নেতাদের বৈঠক: দুর্গাপূজা সামনে রেখে নিরাপত্তা জোরদারের দাবি

মেলবোর্ন, ২৩ জুন- আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au