বাংলাদেশ

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে ফার্ম করলেন ব্যাংক কর্মকর্তা

  • 4:24 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
কর্মকর্তা মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: চট্টগ্রাম নগরীর অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, কোনো বাইরের চক্র নয়, ব্যাংকেরই সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন দীর্ঘ ১৪ মাস ধরে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর।

পুলিশের দাবি, আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামারও গড়ে তোলা হয়েছে। খামারটি পরিচালনা ও দেখাশোনার দায়িত্বে ছিলেন কামরুলের সহযোগী জাফরুল্লাহ তানভীর।

এ ঘটনায় অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ব্যাংক কর্মকর্তা মো. কামরুল হোসেন (৪১) এবং ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করে। পরে আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যেভাবে ভল্টের টাকা আত্মসাৎ করা হতো

তদন্ত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে ভল্টের টাকা সরানো হয়। টাকা আত্মসাতের ক্ষেত্রে অভিনব কৌশল ব্যবহার করা হতো।

পুলিশের তথ্য অনুযায়ী, ১ হাজার টাকার নোটের বান্ডিল তৈরি করার সময় বান্ডিলের ভেতরে কৌশলে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে দেওয়া হতো। ফলে বাইরে থেকে বান্ডিলগুলো স্বাভাবিক মনে হলেও ভেতরে প্রকৃত পরিমাণের তুলনায় অনেক কম টাকা থাকত।

ব্যাংকের ভল্টের দায়িত্বে থাকায় কামরুল হোসেন নিজেই অর্থের হিসাব মিলিয়ে রাখতেন। এ কারণে দীর্ঘ ১৪ মাস ধরে বিপুল পরিমাণ অর্থের ঘাটতি ধরা পড়েনি বলে তদন্তকারীরা জানিয়েছেন।

আত্মসাৎ করা টাকায় গরুর খামার

পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তর করা হতো। পরে ওই অর্থ দিয়ে কামরুল হোসেন তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকার ফজদের আলী ফকির বাড়িতে ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন।

খামারটির দেখাশোনার দায়িত্বে ছিলেন জাফরুল্লাহ তানভীর। তদন্তকারীরা এখন খামার তৈরিতে ঠিক কত টাকা ব্যয় করা হয়েছে এবং আত্মসাৎ করা অর্থের আরও কোনো অংশ অন্য সম্পদ বা ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ১৪ মাস ধরে ধাপে ধাপে টাকা সরানোর প্রমাণ পাওয়া গেছে।

তিনি জানান, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা অন্য কোথাও সম্পত্তি বা ব্যবসা গড়ে তুলেছেন কি না, তা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এত বড় অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত ছিলেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, ভল্টের দায়িত্ব ও অর্থের হিসাব ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়েই দীর্ঘ সময় ধরে এই অর্থ সরানো হয়েছে। পুরো ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা ও নজরদারির কোনো দুর্বলতা ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

এই শাখার আরও খবর

তারেক রহমানের ভারত সফরের আগে ইসলামাবাদে ডিজিএফআইয়ের ছয় কর্মকর্তা

মেলবোর্ন, ১৬ আগষ্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগস্টের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য প্রথম ভারত সফরের প্রস্তুতির মধ্যেই ছয়জন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) কর্মকর্তা পাকিস্তানের…

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’এক অভিমানী রাজনীতিকের ‘সুইসাইড নোট’

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।…

অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে

মেলবোর্ন, ১৬ আগষ্ট:  নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর প্রতিপক্ষের প্রশংসায় অকপট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ডারউইনে চার দিন ও ১১…

হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি

মেলবোর্ন, ১৬ আগষ্ট: ক্যাটাগরি-১ মাত্রার হারিকেন ‘লালা’ হাওয়াইয়ের দিকে ধেয়ে আসায় অঙ্গরাজ্যটিতে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে ঝড়টি এগিয়ে…

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

মেলবোর্ন, ১৬ আগষ্ট:ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র চার দিনেই স্বাগতিকদের বিপক্ষে এই অবিস্মরণীয় জয়…

মিরাজের ৫ উইকেট, ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ৫৭ রান

মেলবোর্ন, ১৬ আগষ্ট:  অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au