বাংলাদেশ

শিক্ষকদের শাস্তি ও হয়রানির প্রতিবাদে ৮৪ শিক্ষকের যৌথ বিবৃতি

  • 10:46 pm - August 23, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
যৌথ বিবৃতি। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৩ আগষ্ট- শিক্ষকদের সাময়িক বরখাস্ত, পদচ্যুত করা এবং একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষক। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও প্রতিবাদ জানিয়েছেন তারা।

২১ আগস্ট দেওয়া যৌথ বিবৃতিতে শিক্ষকরা বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিতর্ক সৃষ্টি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের অভিযোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমন এবং চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার পরিবেশ তৈরি হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিতকে চেয়ারম্যানের দায়িত্বসহ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামকেও একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ২৮ জুলাই উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছেন শিক্ষকরা।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক রিসালা খানের বিরুদ্ধেও জুলাই আন্দোলনকে বিতর্কিত করার অভিযোগে ব্যবস্থা নেওয়ার গুঞ্জন রয়েছে। শিক্ষকদের মতে, অভিযোগের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

শিক্ষকরা অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর কিছু শিক্ষক সমকালীন রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠেছেন এবং তাদের বিভিন্ন প্রকাশ্য ও অপ্রকাশ্য গ্রুপ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভিন্নমত দমনে ভূমিকা রাখছে। তাদের দাবি, এসব গ্রুপের অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আইন ও বিধি অনুসরণ না করেই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩১ জন শিক্ষকের একটি তালিকা তৈরির বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২৭ জুলাই ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষক ফোরাম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে ২৩১ জন শিক্ষকের তালিকা উপাচার্যের কাছে দেওয়া হয়। পরদিনই বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। পরে তালিকাটি ১২৫ জনে এবং সর্বশেষ ৩১ জনে নামিয়ে আনার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তালিকা ছোট করার ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে, যদিও এ দাবির পক্ষে বিবৃতিতে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

শিক্ষকরা বলেন, এসব তালিকায় নাম থাকা শিক্ষকদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তলব করে চিঠি দিয়েছে। তাদের মতে, এ ধরনের অপ্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অধ্যাপক ড. কাবেরী গায়েনও এ ধরনের চিঠি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হয়রানি, নির্যাতন, জোরপূর্বক পদত্যাগ ও চাকরিচ্যুতির অভিযোগও তুলে ধরা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে মব সৃষ্টি এবং পদত্যাগপত্র লিখে জমা দেওয়ার চাপ দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনাও উল্লেখ করেছেন তারা।

শিক্ষকদের দাবি, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তারা মনে করেন।

বিবৃতিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক প্রতিশোধ বা নির্দিষ্ট মতাদর্শের শুদ্ধি অভিযানের ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয়কে স্বাধীন চিন্তা, মতপ্রকাশ, একাডেমিক স্বাধীনতা ও জ্ঞানচর্চার নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষকদের পক্ষ থেকে অগণতান্ত্রিক ও আক্রমণাত্মক নীতি পরিহার, যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা এবং শিক্ষকদের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর তালিকা হলো:
১। আকরামুল হক, সংগঠক, ঢাকা
২। দস্তগীর জাহাঙ্গীর, সম্পাদক, দ্য ভয়েস, যুক্তরাষ্ট্র
৩। পারভেজ হাসেম, আইনজীবী (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও মানবাধিকারকর্মী, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
৪। জীবনানন্দ জয়ন্ত, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৫। ভায়লেট হালদার , সম্পাদক, সময়ের শব্দ, নরওয়ে
৬। আল আযম খান, মানবাধিকারকর্মী, ঢাকা
৭। উম্মে হাবিবা, ব্যারিস্টার এন্ড সলিসিটর, কানাডা
৮। ইউসুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা, ইঞ্জিনিয়ার, বোস্টন, যুক্তরাষ্ট্র
৯। সোহানা আহমেদ, কো অর্ডিনেটর, সাংগাত বাংলাদেশ
১০। জান্নাতুল ফেরদৌস নৌজুলা, সাংস্কৃতিক সংগঠক, মেলবর্ণ, অস্ট্রেলিয়া
১১ । মিরাজ আহমেদ, সমাজকর্মী, ঢাকা
১২ । মোঃ সাদিক হাসান, উপদেষ্টা, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, বার্গেন, নরওয়ে
১৩ । সিরাজুম মনিরা, ডক্টরাল রিসার্চার, নিউক্লিয়ার ফিজিক্স ডিভিশন, ওয়ারস বিশ্ববিদ্যালয় অফ টেকনোলজি, পোল্যান্ড
১৪। মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রকৌশলী, টরন্টো, কানাডা
১৫। মজিবুল হক মনি, শিক্ষক, লন্ডন, যুক্তরাজ্য
১৬। এ কে আজাদ, সাংস্কৃতিক ও সমাজকর্মী, বাংলাদেশ
১৭। সোহেলা পারভীন, চিত্রশিল্পী, ফ্রান্স
১৮। ইশতিয়াক জামিল, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে
১৯ । তুহিন দাস, কবি, পেনসালভানিয়া, যুক্তরাষ্ট্র
২০ । মো ইফতেখার সাদিক, হিসাবরক্ষক ও সাংস্কৃতিক সংগঠক, মেলবর্ণ, অস্ট্রেলিয়া
২১। মনিরা রহমান, টিডিএসবি অফিস এডমিন্সস্ট্রটর বং সাংস্কৃতিক কর্মী, অন্টারিও, কানাডা
২২। লিয়াকত হোসাইন লিমন, লেখক, ব্লগার, মানবাধিকারকর্মী, সুইডেন
২৩। তুষার গায়েন, কবি, প্রাবন্ধিক, টরন্টো, কানাডা
২৪। আমিনুর রহমান, গবেষক, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
২৫। শ্যামলী নীলা, ক্রিয়েটিভ ডিজাইনার, সুইজারল্যান্ড
২৬। জয়দেব চন্দ্র শীল, ব্লগার, মানবাধিকারকর্মী
২৭। সামিয়া মহসীন, কলামিস্ট, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
২৮। ফয়েজ খান তৌহিদ, মানবাধিকার কর্মী, যুক্তরাজ্য
২৯। রেজিনা সুলতানা, বিভাগীয় প্রধান ও চেয়ার পার্সন , ইংরেজি বিভাগ, ক‍ানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
৩০। অপূর্ব দাস, কলামিস্ট/লেখক, ঢাকা, বাংলাদেশ

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au