বাংলাদেশ

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

  • 6:41 pm - September 05, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
হিন্দু শিক্ষিকার সঙ্গে ধস্তাধস্তি করছেন এক যুবক। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা। তিনি শিক্ষক সঞ্জিত কুমার দের সহধর্মিণী এবং ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক যুবক তার কাছে এসে গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার চেইনটি নিতে ব্যর্থ হলেও পরে জোর করে টান দিয়ে চেইনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যান তিনি।

এ সময় ছিনতাইকারী শিক্ষিকার হাতে থাকা একটি ছোট পার্টস ব্যাগও নিয়ে যায়। ওই ব্যাগে নগদ ৮ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন কৃষ্ণা রানী চৌধুরী।

ভুক্তভোগী শিক্ষিকা জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণা রানী বাড়িতে প্রবেশের সময় এক যুবক পেছন থেকে তার কাছে এগিয়ে আসেন। এরপর তিনি শিক্ষিকার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। কিছুটা দূরে আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। পরে ওই মোটরসাইকেলে করে দুজনই ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করা সম্ভব হলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au