‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…
জার্মানির বার্লিনে সন্ত্রাসী হামলা চালানো এবং অস্ত্র সংগ্রহের অভিযোগে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাত সন্দেহভাজন সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির ফেডারেল প্রসিকিউটররা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বার্লিনের বিচার বিভাগীয় আদালত এ অভিযোগ গঠনের বিষয়টি জানায়।
জার্মান প্রসিকিউটরদের উদ্ধৃত করে জানিয়েছে, অভিযুক্তরা একটি বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি জার্মানি ও প্রতিবেশী অস্ট্রিয়ায় বড় ধরনের হামলার প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা হামাসের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীকে সামনে রেখে ২০২৫ সালের অক্টোবরের শুরুতে জার্মানি অথবা অস্ট্রিয়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তারা।
তদন্তকারীদের দাবি, জার্মানিতে থাকা ইসরায়েলি প্রতিনিধি, ইহুদি জনগোষ্ঠী এবং ইসরায়েলপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অভিযুক্তরা একটি স্বয়ংক্রিয় রাইফেল, ১৩টি পিস্তল এবং ৭০০টির বেশি গুলি সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ঘটনায় দেশটিতে হামাসের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অস্ত্র সংগ্রহ ও হামলার প্রস্তুতির জন্য একটি ‘গোপন লজিস্টিক নেটওয়ার্ক’ গড়ে তোলার চেষ্টার বিষয়টি সামনে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই জার্মানির নিরাপত্তা সংস্থাগুলো দেশটিতে ইহুদি ও ইসরায়েলপন্থী ব্যক্তি এবং স্থাপনার বিরুদ্ধে সহিংসতার আহ্বান বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে।
বার্লিন পুলিশের তথ্য অনুযায়ী, আটক সাত সন্দেহভাজনকেই বর্তমানে রিমান্ডে ও বিচারিক হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতে চলবে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au