লিড নিউজ

সিডনিতে লেজিওনেয়ারস রোগের সংক্রমণ: স্বাস্থ্য সতর্কতা

  • 10:29 pm - April 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
লেজিওনেলা ব্যাকটেরিয়া, যা লেজিওনেয়ারস রোগ সৃষ্টি করে — এই ব্যাকটেরিয়া ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় না। ছবি: সংগৃহীত PD

মেলবোর্ন ১০ এপ্রিল- সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (CBD) ঘুরে আসা লক্ষ লক্ষ মানুষের জন্য বড় ধরনের একটি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে, কারণ গত তিন সপ্তাহে সেখানে লেজিওনেয়ারস নামে একটি প্রাণঘাতী রোগে  ছয় জনের নিশ্চিত সংক্রমণের ঘটনা ঘটেছে।

এই রোগটি নিউমোনিয়ার একটি গুরুতর রূপ, যা লেজিওনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ব্যাকটেরিয়া সাধারণত বড় বড় ভবনের ছাদের উপরে থাকা কুলিং টাওয়ারের দূষিত জলকণার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং তা শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে। তবে এই রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় না এবং আক্রান্ত ছয়জন একে অপরের পরিচিত ছিলেন না।

এই সংক্রমণ কোথা থেকে শুরু হয়েছে, তা এখনও জানা যায়নি এবং সবগুলো সংক্রমণ একই উৎস থেকে এসেছে কি না, সেটাও নিশ্চিত নয়।

দক্ষিণ-পূর্ব সিডনির জনস্বাস্থ্য ইউনিটের পরিচালক ডঃ ভিকি শেপার্ড জানান,“যদি কুলিং সিস্টেম থেকে দূষিত জলকণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং কেউ তা শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তখন এই সংক্রমণ ঘটতে পারে।”

তিনি আরও জানান, প্রত্যেকেই সংক্রমিত হন না। তবে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যাঁরা দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগে আক্রান্ত, ধূমপায়ী বা ৫০ বছরের বেশি বয়সী, তাঁদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি।

সংক্রমণের ১০ দিনের মধ্যে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। এর থেকে নিউমোনিয়ার মতো গুরুতর ফুসফুস সংক্রমণও হতে পারে। যদি চিকিৎসা না করা হয়, তবে রোগী শ্বাস-প্রশ্বাসে কষ্ট, সেপটিক শক বা কিডনি বিকলের মতো জটিলতায় ভুগতে পারেন।

নিউ সাউথ অয়েলহেলথ বিভাগ সিডনি সিটি কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সিডনি CBD-এর সকল কুলিং টাওয়ারের রক্ষণাবেক্ষণ রেকর্ড পর্যালোচনা করছে।

ভবনের মালিকদের NSW Public Health Regulation 2022 অনুযায়ী কুলিং টাওয়ার সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au