ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি
ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে দেশটির কমিউনিস্ট শাসনের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের বক্তব্যের সময় প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যায় কিউবার প্রতিনিধি দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প কিউবার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, তার প্রশাসন কিউবার পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করছে। তার দাবি, দেশটির কমিউনিস্ট সরকার ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং আগে কখনো এতটা চাপের মুখে পড়েনি।
ট্রাম্প কিউবাকে ‘পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটির বর্তমান ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যর্থ হচ্ছে এবং এর পতন ঘটবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে কমিউনিজম কখনো আসবে না, তবে কিউবায় স্বাধীনতা আসবে।
ট্রাম্পের এসব বক্তব্যের সময় কিউবার প্রতিনিধি দল সাধারণ পরিষদের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে এটিকে মিথ্যা ও অপবাদ হিসেবে প্রত্যাখ্যান করেন।
ভাষণে ট্রাম্প কিউবা নিয়ে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকার ইঙ্গিতও দেন। তিনি জানান, কিউবার পরিস্থিতিতে পরিবর্তন আনার জন্য তার প্রশাসন চাপ প্রয়োগ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার সঙ্গে আলোচনায় গভীরভাবে যুক্ত রয়েছেন বলেও জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ রয়েছে। কিউবার কমিউনিস্ট বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক বৈরী অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে হাভানার ওপর চাপ আরও বাড়িয়েছে।
তবে কিউবায় ট্রাম্প প্রশাসন যে ‘মৌলিক পরিবর্তনের’ কথা বলছে, সেটি বাস্তবে কী ধরনের হবে বা দেশটির রাজনৈতিক ব্যবস্থায় কী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি।
সূত্র : ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au