লিড নিউজ

ট্রাম্পের শুল্ক নীতি: অস্ট্রেলিয়া কি আরও একবার হাউজিং মার্কেট বুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে?

  • 9:36 am - April 12, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ার হাউজিং প্রাইস এক তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

মেলবোর্ন ১২ এপ্রিল- গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ার হাউজিং প্রাইস এক তৃতীয়াংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শুল্ক আরোপ এবং পরে তা শিথিল করার মাধ্যমে শেয়ার বাজার ও সুদের হারের পূর্বাভাসে অস্থিরতা সৃষ্টি করেছেন। যদিও এই অস্থিরতা এবং চাকরির নিরাপত্তাহীনতা কিছু বিনিয়োগকারীকে দূরে সরিয়ে রাখতে পারে, তবে সুদের হার কমে যাওয়ায় অনেক ক্রেতার পক্ষে উচ্চমূল্যেও বাড়ি কেনা সহজ হয়ে উঠতে পারে।

“অস্ট্রেলিয়া কি আরও একবার হাউজিং মার্কেট বুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? সুদের হার কতটা কমলে দাম কতটা বাড়তে পারে? সুদের হার হ্রাসের ফলে মানুষ বড় অঙ্কের ঋণ নিতে পারে, যা বাজারে আরও বেশি ক্রেতার প্রবেশ নিশ্চিত করে এবং এর ফলে মূল্য বৃদ্ধি ঘটে—বিশেষত যখন দেশব্যাপী হাউজিং সংকট  অব্যাহত থাকে”

অস্ট্রেলিয়া কি আরও একবার হাউসিংমার্কেট বুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? সুদের হার কতটা কমলে দাম কতটা বাড়তে পারে? সুদের হার হ্রাসের ফলে মানুষ বড় অঙ্কের ঋণ নিতে পারে, যা বাজারে আরও বেশি ক্রেতার প্রবেশ নিশ্চিত করে এবং এর ফলে মূল্য বৃদ্ধি ঘটে—বিশেষত যখন দেশব্যাপী হাউজিং সংকট  অব্যাহত থাকে।

অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক ফেব্রুয়ারিতে মহামারির পর প্রথমবারের মতো সুদের হার কমিয়েছে। CoreLogic-এর মতে এরপর হাউজিং প্রাইস বৃদ্ধির হার আবারও বেড়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, বছরের শেষ নাগাদ আরও অন্তত তিনবার হার কমে ৩.৩৫% পর্যন্ত নামতে পারে।

CoreLogic-এর গবেষণা পরিচালক টিম লসলেস মনে করেন, ২০২৫ সালে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম কারণ অনেক মানুষ ইতোমধ্যেই এই দামের বাইরে চলে গেছে। গত পাঁচ বছরে হাউজিং প্রাইস গড়ে বছরে ৪৬,০০০ ডলার বা প্রায় ৭% হারে বেড়েছে, যা বহু মানুষের পক্ষে বাড়ি কেনা অসম্ভব করে তুলেছে।

২০২৫ সালে হাউজিং প্রাইস গড়ে ৫% এর নিচে, অর্থাৎ প্রায় ৪১,০০০ ডলারের কম বাড়তে পারে, কারণ মূল্য বেশি এবং জনসংখ্যা বৃদ্ধির গতি কিছুটা ধীর হবে বলে লসলেস মনে করেন। তবে এটি নির্ভর করে সুদের হার কতটা কমে তার ওপর, যা এখনই নির্ধারণ করা কঠিন—ডয়চে ব্যাংক সপ্তাহের শুরুতে মে মাসে দ্বিগুণ হার হ্রাসের পূর্বাভাস দিয়েছিল, যা সপ্তাহের শেষেই বদলে যায়।

যদি শুল্কনীতি মন্দার সৃষ্টি করে? সুদের হার হ্রাস হাউজিং প্রাইস বাড়াতে পারে, তবে এটি অর্থনীতির দুর্বলতারও ইঙ্গিত দিতে পারে, যা চাহিদা কমিয়ে দিতে পারে।

ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জন হকিন্স বলেন, “যদি রিজার্ভ ব্যাংক কেবলমাত্র মুদ্রাস্ফীতির চাপ হ্রাস পাওয়ায় সুদের হার কমায়, তবে হাউজিং প্রাইস বেড়ে যাবে। কিন্তু যদি অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় তারা এটি করে, তবে সেই দুর্বলতাই মূল্য হাউজিং প্রাইস কমিয়ে দিতে পারে”

ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জন হকিন্স বলেন, “যদি রিজার্ভ ব্যাংক কেবলমাত্র মুদ্রাস্ফীতির চাপ হ্রাস পাওয়ায় সুদের হার কমায়, তবে হাউজিং প্রাইস বেড়ে যাবে। কিন্তু যদি অর্থনীতি দুর্বল হয়ে পড়ায় তারা এটি করে, তবে সেই দুর্বলতাই মূল্য হাউজিং প্রাইস কমিয়ে দিতে পারে।”

ট্রাম্প তাঁর উচ্চ শুল্ক কিছুটা শিথিল করলেও অস্ট্রেলিয়ার জন্য ১০% মার্কিন শুল্ক কার্যকর রয়েছে এবং চীন—অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার—যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ মাত্রার বাণিজ্যযুদ্ধে লিপ্ত।

চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রি কমে গেলে অস্ট্রেলিয়ার ব্যবসা বন্ধ হয়ে কর্মী ছাঁটাই হতে পারে, ফলে আয় কমে যাওয়ায় হাউজিং মার্কেটে এর প্রভাব পড়তে পারে। ট্রেজারি পূর্বাভাস অনুযায়ী, এই শুল্ক ধাক্কায় ২০২৫ সালের অস্ট্রেলিয়ান অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.১% কমে আসতে পারে। যদি মন্দা না-ও আসে, তবুও বাজারের এই বিশৃঙ্খলা ভোক্তাদের আস্থা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে এবং মানুষ বড়  ধরনের আর্থিক সিদ্ধান্ত নিতে এখন সতর্ক।

শেয়ারবাজারের অস্থিরতা হাউজিং মার্কেটে কেমন প্রভাব ফেলবে? ট্রাম্পের শুল্ক পরিবর্তনের কারণে সৃষ্ট অস্থিরতা অনেক বিনিয়োগকারীকে শেয়ার বিক্রি করে হাউজিং মার্কেটে ফিরে আসতে উৎসাহিত করতে পারে বলে মনে করেন KPMG-এর প্রধান অর্থনীতিবিদ ব্রেন্ডন রিন।

“নির্বাচনের দিক থেকে বড় দলগুলো ক্রয়ক্ষমতাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন নীতিমালা ঘোষণা করেছে, যার ফলে হাউজিং প্রাইস আরও বাড়তে পারে”

তিনি বলেন, “শেয়ারবাজারের অস্থিরতা দেখে বিনিয়োগকারীরা আবারও হাউজিং মার্কেটে ফিরবে, কারণ এটি তুলনামূলকভাবে স্থিতিশীল রিটার্ন দেয়।” ফলে মালিকানা উদ্দেশ্যে নয়, বরং  বাড়ি ভাড়া থেকে আয় পাওয়ার আশায় বাড়ি কেনার হিড়িক মূল্য বৃদ্ধির আরও বড় কারণ হয়ে উঠতে পারে। রিন ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালে মূল্য বৃদ্ধির হার ২০২৪ সালের তুলনায় ধীর হবে, তবে এখন তাঁর ধারণা আবারও গত বছরের গতিতে ফিরে আসতে পারে। নির্বাচনের দিক থেকে বড় দলগুলো ক্রয়ক্ষমতাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন নীতিমালা ঘোষণা করেছে, যার ফলে হাউজিং প্রাইস আরও বাড়তে পারে।

বিশেষ করে একটি প্রস্তাব—ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই করার সময় ব্যবহৃত সার্ভিসেবিলিটি বাফার কমিয়ে আনা—বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করেন।  এই প্রস্তাবনা আরও বেশি ঋণগ্রহীতাকে বাজারে আনবে, ফলে বাড়ির দাম বাড়বে।

রিজার্ভ ব্যাংকের এক পর্যালোচনায় বলা হয়েছে, হাউজিং মার্কেটকে এই সার্ভিসেবিলিটি বাফার এবং সাউন্ড ল্যান্ডিং রুলস (sound lending rules) সুরক্ষা দিয়েছে। কিন্তু সুদের হার আরও কমে গেলে এবং ঋণ নীতিমালা দুর্বল হলে, বাড়তি ঋণের চাপে হাউজিং মার্কেট অতিমূল্যায়িত হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে ব্যাংকটি।

Story by Luca Ittimani: ইংরেজির অনুবাদক: প্রদীপ রায়

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au