এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…
দেশে মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ। গণপরিবহনের সীমাবদ্ধতা ও দ্রুত যাতায়াতের সুবিধার কারণে দিন দিন বাড়ছে এই বাহনের ব্যবহার। তবে মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি।
সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের হিসাবে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। সে হিসাবে বছরে প্রাণহানি ২৭০০ জনের।
চালকদের একাংশের বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্যের প্রবণতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশেষ করে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উলটো পথে চলা, ট্রাফিক সংকেত অমান্য, ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো এবং যানবাহনের ফাঁক গলে ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। এসব নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।
রাজধানীতে ১৩ লাখের বেশি মোটরসাইকেল
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। এর মধ্যে মে মাস পর্যন্ত ঢাকা মহানগরে নিবন্ধিত মোটরসাইকেল ছিল ১৩ লাখ ২৫ হাজার ৩৯৪টি। তবে নিবন্ধিত সব মোটরসাইকেল প্রতিদিন সড়কে নামে না। আবার ঢাকার বাইরে নিবন্ধিত অনেক মোটরসাইকেলও রাজধানীতে চলাচল করে। ফলে প্রতিদিন ঢাকার সড়কে প্রকৃতপক্ষে কতটি মোটরসাইকেল চলাচল করছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া কঠিন।
চালকদের বড় অংশ কিশোর ও তরুণ
সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের হিসাবে, ২০২৫ সালে দেশে ৩ হাজার ২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৬৭২ জন নিহত হয়েছেন। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, দেশের মোটরযানের প্রায় ৭১ শতাংশ মোটরসাইকেল।
চালকদের বড় একটি অংশ কিশোর ও তরুণ। তাদের বেপরোয়া চালনা নিজেদের পাশাপাশি অন্যদেরও দুর্ঘটনার ঝুঁকিতে ফেলছে।
তিনি আরো বলেন, সড়ক পরিবহন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও জবাবদিহির ঘাটতির কারণে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। শুধু বৈঠক, কর্মশালা ও সুপারিশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
রাজধানীর সড়কে নিহতদের বড় অংশ পথচারী ও মোটরসাইকেল আরোহী
রাজধানীর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানও উদ্বেগজনক। সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের হিসাবে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী, যা মোট প্রাণহানির ৩৮ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে ৫৯২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪২ দশমিক ৭৭ শতাংশ। অর্থাৎ রাজধানীর সড়ক দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশ মোটরসাইকেল আরোহী ও পথচারী।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au