টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
বাগেরহাটের মোল্লাহাটে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শিশুদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত মাফিজ খন্দকারের বয়স ২৬ বছর। তিনি উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পড়াতেন।
ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করে বলেন, অভিযুক্ত ইমাম তাঁর শিশুসন্তানকে যৌন নির্যাতন করেছেন। তাঁর দাবি, আরও অনেক শিশু একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এমনকি অভিযুক্ত নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও যৌন নির্যাতন করিয়েছেন।
ওই নারী জানান, তিন দিন আগে তাঁর ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয় কয়েকজন শিশু অভিযুক্তকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনার পর অভিযুক্তের স্বজনেরা ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরেক শিশুর চাচা ও অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেন, কোনো আলেমের মাধ্যমে এ ধরনের অপরাধ কোনোভাবেই কাম্য নয়। মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকেও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার জানান, শিশু-কিশোরেরা মাফিজ হুজুরকে হাতেনাতে আটক করার পর তাঁকে মোবাইল ফোনে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। খবর পেয়ে তিনি মসজিদে গিয়ে দেখেন, ছেলেরা অভিযুক্তকে আটকে রেখেছে। পরে তাদের সরিয়ে দিলে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাঁকে মসজিদে আসতে নিষেধ করা হয়।
সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে গত মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হয়। তবে অভিযুক্ত ওই বৈঠকে উপস্থিত হননি। বরং বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, এ ঘটনায় মোল্লাহাট থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au