বাংলাদেশ

আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা, ভারত কী করবে তাদের বিষয়: আইনমন্ত্রী

  • 10:25 pm - November 14, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ শনিবার সকালে। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, সেটি দেশটির নিজস্ব বিষয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনাকে দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিবিসি বাংলার শুক্রবারের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে একজন সাংবাদিক তাঁর কাছে জানতে চান, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের আইনি প্রস্তুতি নেওয়া হয়েছে।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়।’

এ সময় ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৪৭(৩) ধারার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, ওই আইনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকার দাবি করার বিষয়ে বিধান রয়েছে।

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এমনটি মনে করার কারণ নেই। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। তিনি যেভাবে বাংলাদেশি সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা রাখতে হবে। তবে প্রত্যাবর্তন আকাশপথে নাকি স্থলপথে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সরাসরি মন্তব্য করেননি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au