বাংলাদেশ

কিস্তি তুলতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন এনজিওকর্মী রিপন চন্দ্র

  • 11:46 pm - November 14, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এনজিওকর্মী রিপন চন্দ্র রায়। ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন রিপন চন্দ্র রায় (৩০) নামে এক এনজিওকর্মী। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে কিস্তির টাকা সংগ্রহ করতে মোটরসাইকেল নিয়ে বের হন রিপন। তিনি শান্তিনগর থেকে ২৪ টিউবওয়েল এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকায় পৌঁছালে দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন রিপন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করেন। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করা হয়। এরপর সেটি মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au