অস্ট্রেলিয়া

শ্রদ্ধা ও শোভাযাত্রায় অস্ট্রেলিয়া জুড়ে লাখো মানুষের অ্যানজাক (ANZAC) দিবস উদযাপন

  • 3:39 pm - April 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
অ্যানজাক দিবসে মেলবোর্নে নৌবাহিনীর সদস্যদের কুচকাওয়াজ। ছবি: (NineNews)

মেলবোর্ন, ২৫ এপ্রিল- আজ ২৫ এপ্রিল, সেনাবাহিনিতে সেবা প্রদানকারী সাহসী পুরুষ ও নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়াজুড়ে লাখো মানুষ একত্রিত হয়ে অ্যানজাক দিবস পালন করছেন। দিবসটি শুরু হয় ভোরবেলার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের রাজধানী, উপশহর, পার্ক এবং ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল এ দিবসটি উদযাপন করা উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান কর্মসূচি চলছে ।

এই বছর অ্যানজাক দিবসের ১১০তম বার্ষিকী। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের সেনাবাহিনীকে সংক্ষেপে অ্যানজাক বলা হয়। ১৯১৫ সালের ২৫ এপ্রিল তুরস্কের গ্যালিপোলিতে এই যৌথ সেনাবাহিনী অবতরণ করে এবং প্রথমবারের মতো যৌথভাবে লড়াই করে। আর, এভাবেই অ্যানজাক ডে-এর সূচনা হয়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ক্যানবেরার অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল -এ অনুষ্ঠিত ভোরের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করে বলেন, “১৯১৫ সালের ২৫ এপ্রিল এই মুহূর্তেই অ্যানজাক ইতিহাসের অমর নাম হয়ে উঠেছিল। যারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি আমরা সকলে তাদের স্মরণ করছি। আমরা এখনও তাঁদের আত্মিক উপস্থিতি অনুভব করি এবং তাঁদের মহান ত্যাগের স্মৃতি যেন আমাদের অনুপ্রাণিত করে—।”

ব্রিসবেনের Anzac Square-এ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা পিটার ডাটন।

তবে মেলবোর্নে অনুষ্ঠান শুরুর সময় ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’ ঘোষণার সময় কিছু আন্দোলনকারীর হট্টগোল অনুষ্ঠানটির পরিবেশ কিছুটা বিঘ্নিত করে। পুলিশ ও অনুষ্ঠানের কর্মকর্তারা পরে ওই দলটিকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেন।

সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও বিমান ওভারফ্লাই

ভোরের অনুষ্ঠান শেষে দিনের পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্য, তাঁদের পরিবার ও অবসরপ্রাপ্ত সৈনিকেরা অ্যানজাক দিবসের শোভাযাত্রায় অংশ নেন। সিডনির এলিজাবেথ স্ট্রিটে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের জেট বিমানের ওভারফ্লাইয়ের মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও সম্মান

বিশ্বব্যাপী নানা জায়গায়ও অ্যানজাক দিবস পালন করা হচ্ছে। তুরস্কের গ্যালিপোলিতে অবস্থিত অ্যানজাক কোভে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ভোরের শ্রদ্ধানুষ্ঠান। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বিখ্যাত লড়াইয়ের স্মৃতিচিহ্ন রয়েছে এই গ্যালিপোলিতে। 

ফ্রান্সের ভিলার-ব্রেতোনিউ-তেও অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেমোরিয়াল থেকে ভোরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় ছুটি ও সাংস্কৃতিক উদযাপন

দেশজুড়ে বিভিন্ন পাব, RSL ক্লাব আজ পূর্ণ থাকবে অ্যানজাক দিবস উদযাপনে অংশ নেওয়া নাগরিকদের ভিড়ে। আজ ছুটির দিনে অনেক দোকান বন্ধ থাকবে, রাস্তায় যথেষ্ট যানজট থাকবে। আর কয়েকটি রাজ্যে অপরাধমূলক গাড়ি চালানোর জন্য দ্বিগুণ ডিমেরিট পয়েন্ট প্রয়োগ করা হবে।

দেশজুড়ে দ্বিতীয় সপ্তাহান্তে টানা ছুটির এই সুযোগে অস্ট্রেলিয়ানরা একদিকে অস্ট্রেলিয়ান মহান বীরদের স্মরণ করছে, আবার অন্যদিকে সময় কাটাচ্ছে প্রিয়জনের সঙ্গে মিলেমিশে।

(9News)

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au