অস্ট্রেলিয়া

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকারের পক্ষে কথা বলে যাবে অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

সংখ্যালঘুদের সার্বজনীন মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা বাংলাদেশ সরকারের কাছে বারবার তুলে ধরেছে অস্ট্রেলিয়া।

  • 8:56 pm - September 29, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সার্বজনীন মানবাধিকারের পক্ষে অস্ট্রেলিয়া কথা বলে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

অস্ট্রেলিয়ার সংসদ সদস্য জুলিয়ান লিসারকে লেখা এক জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটক নিয়ে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (Australian Federation for Ethnic and Religious Minorities in Bangladesh) এর উদ্বেগের বিষয়ে গত ১৯ আগস্ট, ২০২৬ লিসার পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।

জবাবে পেনি ওং বলেন, বাংলাদেশে হিন্দুসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সিভিল আনরেস্টের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা অস্ট্রেলিয়া বারবার তুলে ধরেছে। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় বাংলাদেশের কর্মকর্তাদের এবং বাংলাদেশ সরকারের মন্ত্রীদের কাছেও অস্ট্রেলিয়ার উদ্বেগ জানানো হয়েছে।

বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকারের পক্ষে অস্ট্রেলিয়া কথা বলে যাবে বলে সংসদ সদস্য জুলিয়ান লিসারকে লেখা এই চিঠিতে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

চিঠির শেষ বাক্যে পেনি ওং বলেন, “বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সার্বজনীন মানবাধিকারের পক্ষে অস্ট্রেলিয়া কথা বলে যাবে।” তবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটক বিষয়ে কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা জবাবে উল্লেখ করা হয়নি।

 

এই শাখার আরও খবর

মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া…

আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে : জয়শঙ্কর

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ভারতের সহযোগী দেশগুলোকে উদ্বেগের বিষয়টি যথাযথভাবে অনুধাবন না করলে দ্বিপক্ষীয়…

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ নিয়ে অক্টোবরেই…

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা, যা জানা যাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) রাজধানীর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য…

প্রয়োজনে মজুদ তেল বাজারে ছাড়ার আলোচনা হবে: আইইএ প্রধান

বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে কৌশলগত মজুদ থেকে আরও তেল বাজারে ছাড়ার বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au