বিশ্ব

আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে : জয়শঙ্কর

  • 9:48 pm - September 29, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।ছবি : রয়টার্স

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ভারতের সহযোগী দেশগুলোকে উদ্বেগের বিষয়টি যথাযথভাবে অনুধাবন না করলে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জয়শঙ্কর। এ সময় তার পাশে ছিলেন সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল রাসেল।

জয়শঙ্কর বলেন, বাণিজ্য আলোচনার গতি ও জটিলতা, শুল্ক নিয়ে অনিশ্চয়তা, পাকিস্তান ও বাংলাদেশ থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের কারণে ভারত-মার্কিন সম্পর্কে কিছু বাধা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে অংশীদার দেশগুলোর পর্যাপ্ত বোঝাপড়ার অভাব তাদের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের পরিবর্তনশীল গতিপ্রকৃতি নিয়েও আলোচনা করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অর্থনৈতিক কাঠামোর কারণে বাণিজ্য আলোচনা প্রাথমিকভাবে প্রত্যাশার চেয়ে বেশি জটিল হয়ে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামোর পরিবর্তন আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া…

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ নিয়ে অক্টোবরেই…

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা, যা জানা যাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) রাজধানীর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকারের পক্ষে কথা বলে যাবে অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ওটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সার্বজনীন মানবাধিকারের পক্ষে অস্ট্রেলিয়া কথা বলে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য জুলিয়ান…

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য…

প্রয়োজনে মজুদ তেল বাজারে ছাড়ার আলোচনা হবে: আইইএ প্রধান

বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে কৌশলগত মজুদ থেকে আরও তেল বাজারে ছাড়ার বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au