প্রবাস দর্পন

সিডনির ইঙ্গেলবার্নে ৩ অক্টোবর ‘শঙ্খনাদ শারদ মেলা’

দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে দেওয়া হবে ‘শারদ সম্মাননা ২০২৬’; প্রবেশ বিনামূল্যে

  • 10:21 pm - September 29, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
ইঙ্গেলবার্নে ‘শঙ্খনাদ শারদ মেলা’ ও ‘শারদ সম্মাননা ২০২৬’

ওটিএন বাংলা ডেস্ক: আগামী শনিবার, ৩ অক্টোবর সিডনির ইঙ্গেলবার্নে অনুষ্ঠিত হবে ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’। এ আয়োজন Aus Dream Built-এর উপস্থাপনায় Greg Percival Hall-এ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সবার জন্য প্রবেশ বিনামূল্যে।

‘Culture, Joy, Togetherness’  তিন মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় নৃত্য, সংগীত, পোশাক, আলপনা ও লোকজ সংস্কৃতির মাধ্যমে বাঙালি ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং পরিবার ও বন্ধুদের একসঙ্গে উৎসব উপভোগের সুযোগ দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।

মেলার বিশেষ পর্বে সমাজ, সংস্কৃতি ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ‘শারদ সম্মাননা ২০২৬’। এ বছর সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন পরমেশ ভট্টাচার্য, স্বপন পাল ও নির্মল পাল। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পাবে রাধা কৃষ্ণ গৌড়ীয় মন্দির (RKGM)। নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে Shankhanaad Inc.।

আয়োজকেরা সিডনির বাংলাদেশি, বাঙালি ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সবাইকে পরিবারসহ মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠান সম্পর্কে জানতে রবীন্দ্রের সঙ্গে 0403 420 630 অথবা রাজীবের সঙ্গে 0421 726 553 নম্বরে যোগাযোগ করা যাবে।

এই শাখার আরও খবর

রামু হামলার ১৪ বছর, বিচার না হওয়ায় ক্ষোভ বৌদ্ধ সম্প্রদায়ের

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে ভয়াবহ হামলার ১৪ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। দীর্ঘ সময়েও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ ও হতাশা…

নিয়ন্ত্রণহীন এআই বিস্তার বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে বিপর্যয়

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রতি দেশের দুটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমন সেবা চালু করেছে, যার মাধ্যমে মানুষ সহজেই একাধিক এআই…

১৮ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে পুরোটা সময় বেঞ্চে রোনালদো

নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। তবে ম্যাচটির অন্যতম আলোচিত ঘটনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকা। পর্তুগালের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে…

বাঙালির অবিচল আস্থার বাতিঘর: জননেত্রী শেখ হাসিনা

​ক্যালেন্ডারের পাতায় কিছু তারিখ কেবল সংখ্যায় সীমাবদ্ধ থাকে না; সেগুলো হয়ে ওঠে একটি জাতির রক্তস্নাত ইতিহাস, টিকে থাকার লড়াই এবং হৃদস্পন্দনের অন্য নাম। তেমনি একটি…

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে সাবেক ম্যাচ রেফারি

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও আইসিসির সাবেক ম্যাচ রেফারি ডেভিড বুন। আগামী ২৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

বন্যায় ব্যাংককে সরকারি কর্মীদের দুই দিনের ছুটি

টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। আগামী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au