বাংলাদেশ

গুলিস্তান থেকে ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজ, উদ্বিগ্ন সহকর্মীরা

  • 10:54 pm - September 29, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
বাদল দাস। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তান থেকে দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস (৫০) নিখোঁজ হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ বাদল দাস পটুয়াখালী জেলা সদর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা বাসুদেব দাসের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর গুলিস্তানের শিশু কল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন।

কক্ষে পড়ে ছিল মোবাইল ফোন

সহকর্মীরা জানান, নিখোঁজের পর বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তার বসবাসের কক্ষেই পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, বাদল দাস ডিবি হেফাজতে রয়েছেন।

ডিবি কার্যালয়ে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি

অজ্ঞাত নম্বর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাদল দাসের রুমমেট ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু মতিঝিল থানা ও ডিবি কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। এসব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে যে অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উদ্বেগে সহকর্মীরা

নিখোঁজ বাদল দাসের সহকর্মী জাকির হোসেন বলেন, ‌‘সহকর্মী ফোজিত শেখ বাবু আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি তার সহধর্মিণীকেও জানানো হয়েছে। আমাদের সঙ্গে তিনি বা অন্য কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেননি। তিনি কোথায় আছেন, সে বিষয়েও আমরা কিছু জানি না।’

সন্ধান চেয়েছে পরিবার

বাদল দাসের নিখোঁজের ঘটনায় তার পরিবার ও পরিচিতজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তার দ্রুত সন্ধান পেতে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাসের কোনো সন্ধান পাওয়া গেলে তার রুমমেট ফোজিত শেখ বাবু অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া…

আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে : জয়শঙ্কর

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ভারতের সহযোগী দেশগুলোকে উদ্বেগের বিষয়টি যথাযথভাবে অনুধাবন না করলে দ্বিপক্ষীয়…

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ নিয়ে অক্টোবরেই…

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ রাখায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা, যা জানা যাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) রাজধানীর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকারের পক্ষে কথা বলে যাবে অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ওটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সার্বজনীন মানবাধিকারের পক্ষে অস্ট্রেলিয়া কথা বলে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য জুলিয়ান…

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au