বাংলাদেশ

সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর

  • 11:37 pm - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর।

মেলবোর্ন, ১০ জুন—সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে এক বিক্ষোভ মিছিলের পর উত্তেজিত জনতা অডিটোরিয়ামের জানালা-দরজা ভাঙচুর করে এবং কর্তব্যরত কর্মচারীদের মারধর করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, এর সূত্রপাত গত রোববার (৮ জুন) বিকেলে এক দর্শনার্থী শাহ নেওয়াজের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা থেকে। তিনি তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে টিকিট দেওয়া হলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়ে কোনও রসিদ বা টোকেন দেওয়া হয়নি। এ নিয়ে তার সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় জনতা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেখানে কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামে হামলা চালিয়ে জানালা-দরজা ভাঙচুর করে। হামলার সময় অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচর্যার দায়িত্বে থাকা সিরাজুল ইসলামকে মারধর করা হয় বলেও জানা গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। তিনি জানান, “হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন এবং তার সঙ্গেই কাছারিবাড়িটি ঠাকুর পরিবারের মালিকানায় আসে। জমিদারি তদারকির জন্য কবিগুরু নিজেও এই বাড়িতে অবস্থান করতেন। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যে নির্মিত এই দোতলা ভবনটিকে ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান ও ‘রবীন্দ্র স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত।

 

এই শাখার আরও খবর

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au