বিএসপিসির বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। ছবি: প্রদানকৃত
মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই ২০২৬ (রবিবার) নিউ সাউথ ওয়েলসের ৩৩ বেডফোর্ড রোড, ব্ল্যাকটাউন-এ অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটিতে রানি মণ্ডল সভাপতি, মালা ঘটক চৌধুরী সহ-সভাপতি, বিপ্লব দাস সাধারণ সম্পাদক, তপশ সরকার সহকারী সাধারণ সম্পাদক এবং সৌরভ রায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রদীপ্তি সেন সাংস্কৃতিক সম্পাদক, ড. নন্দিতা পাল জনসংযোগ সম্পাদক এবং সদস্য হিসেবে রথীন্দ্রনাথ ঢালী, লিটু পোদ্দার, শর্মিথা ফণী ও সুরজিৎ রায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনার নিখিল পল-এর তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সভা শেষে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তি