বিশ্ব

চার দশক পর ফের মহাকাশ অভিযানে ভারত

  • 5:17 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
‘অ্যাক্সিয়ম-৪’ নামের এই অভিযানে শুভাংশু থাকছেন পাইলট হিসেবে, তিনিই মূলত মহাকাশযানটি পরিচালনা করবেন। তার সঙ্গে আছেন আরও তিন আন্তর্জাতিক নভোচারী।

মেলবোর্ন, ২৫ জুন— সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দেবে মহাকাশযান ‘ড্রাগন’। এতে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল।

সর্বশেষ ১৯৮৪ সালে রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় নভোচারী, যিনি সোভিয়েত ইউনিয়নের মিশনে মহাকাশে গিয়েছিলেন। সেই রেশ ধরেই এবার শুভাংশুর যাত্রা।

‘অ্যাক্সিয়ম-৪’ নামের এই অভিযানে শুভাংশু থাকছেন পাইলট হিসেবে, তিনিই মূলত মহাকাশযানটি পরিচালনা করবেন। তার সঙ্গে আছেন আরও তিন আন্তর্জাতিক নভোচারী।

অভিযানের কমান্ডার রেগি হুইটসন। নাসার প্রাক্তন নভোচারী ও অ্যাক্সিয়ম স্পেসের মহাকাশ মিশনের পরিচালক তিনি। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথমে অভিযানের দিন ধার্য ছিল ২০২৫ সালের ২৯ মে। কিন্তু আবহাওয়া, কারিগরি জটিলতা ও অন্যান্য কারণে সাতবার দিন পরিবর্তনের পর অবশেষে ২৬ জুন মহাকাশযাত্রার দিন নির্ধারিত হয়।

এই অভিযানে ড্রাগন মহাকাশযানটিকে মহাকাশে নিয়ে যাবে ‘ফ্যালকন ৯’ রকেট, যেটি উৎক্ষেপণ করা হবে লঞ্চ প্যাড ৩৯এ থেকে।

নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল দুজনকে। তারা হলেন- শুভাংশু শুক্ল এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। উত্তরপ্রদেশের ছেলে শুভাংশু ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় ৩৯ বছরের শুভাংশুকে। তার বিকল্প হিসাবে রাখা হয় প্রশান্তকেও। গত বছরের অগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছিলেন দুজন। শুরুতে কথা ছিল- ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান হবে। কিন্তু বাদ সাধে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি-সহ নানা কারণ। পরেও একাধিক বার সেই অভিযান পেছাতে বাধ্য হয় নাসা। অবশেষে বুধবার সেই অভিযান হতে চলেছে।

এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। কিন্তু মহাকাশযান এই প্রথম! এ জন্য দীর্ঘ দিন ধরে স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৬ জুন- দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে মিড-ডে…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au