খেলা

বাংলাদেশের টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে মেহেদি মিরাজ

  • 7:38 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার

মেলবোর্ন ২৮ জুন

কলম্বো টেস্টের শেষ ঘণ্টায় নাজমুল হোসেন শান্ত যখন হঠাৎ টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, তখনই সামনে চলে আসে এক বড় প্রশ্ন; বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হবেন কে? কে সামলাবেন দেশের সবচেয়ে ধৈর্যের এই সংস্করণে নেতৃত্বের হাল? মিরাজ, লিটন নাকি তাইজুল?

ধারণা করা হচ্ছে, বিসিবি আস্থা রাখবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপরই। বিসিবির কাছের অনেকেই মনে করছেন, তিন সংস্করণে আলাদা নেতৃত্ব কাঠামোর মধ্যেও সবচেয়ে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হতে পারেন এই অলরাউন্ডার।

জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও দ্বিধাহীনভাবে মনে করেন, টেস্টের জন্য এখন সবচেয়ে উপযুক্ত নেতা মিরাজই। ওটিএন বাংলাকে তিনি বলেন, “শান্ত টেস্টে ভালো করছিল। তবে যেহেতু এখন নেতৃত্ব ছেড়ে দিয়েছে, সে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে। আমার মনে হয়, পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। তাঁর মতে, লিটন দাসের কথাও ভাবা যেতে পারে, তবে বর্তমান বাস্তবতায় মিরাজের নেতৃত্বগুণ ও শৃঙ্খলাই তাকে এগিয়ে রাখছে।

এদিকে সদ্য অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত টেস্টে ১৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৪টি জয়, ৯টি হার ও ১টি ড্র। এই চার জয়ের মধ্যে নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় আছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় সাফল্য। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ১৪ জন টেস্ট অধিনায়কের মধ্যে ন্যূনতম ১০ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে শান্তর জয়ের হার সবচেয়ে বেশি যা ২৮.৫৭ শতাংশ।

শুধু অধিনায়কত্ব নয়, শান্ত নিজেও ব্যাট হাতে অধিনায়ক হিসেবে ছিলেন বেশ ধারাবাহিক। যেখানে তাঁর ক্যারিয়ার গড় ৩২.১৯, সেখানে অধিনায়ক হিসেবে গড় ৩৬.২৪। সাতটি টেস্ট সেঞ্চুরির মধ্যে তিনটিই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়। সর্বশেষ গল টেস্টে জোড়া সেঞ্চুরির মাধ্যমে নেতৃত্বে থাকা অবস্থায় নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলকও দেখিয়েছেন তিনি।

সব মিলিয়ে, শান্তর বিদায় একদিকে যেমন বিসিবির সিদ্ধান্তের প্রতিক্রিয়া, তেমনি নিজের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের প্রকাশও। এখন মিরাজ কি পারবেন এই টেস্ট দলকে ভবিষ্যতের পথে নিয়ে যেতে যদি কিনা তিনি দায়িত্ব পেয়ে থাকেন?

বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটি সময়ই বলে দেবে। তবে শান্ত যে সময়মতো নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চাইলেন, সেটা দেশের ক্রিকেটের জন্য বরং ইতিবাচক। এখন শুধু প্রশ্ন, নতুন অধ্যায়ে কাকে দেখা যাবে বাংলাদেশ টেস্ট দলের সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে?

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au