খেলা

এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে আশার আলো

  • 2:50 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন ৩০ জুন

কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার পর ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন যতই গভীর হোক না কেন, ক্রিকেট যেন সবসময়ই এক আশার জানালা খুলে রাখে। চলমান উত্তেজনার মধ্যেও ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে আবারও উঁকি দিচ্ছে ইতিবাচক সঙ্কেত।
বিশ্বজুড়ে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)–এর এক গুরুত্বপূর্ণ নির্বাহী সভা। যেখানে চূড়ান্ত হতে পারে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু। এতে জানানো হয়েছে, টুর্নামেন্ট আয়োজন নিয়ে এসিসি এখন যথেষ্ট আশাবাদী।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরটি শুরু হতে পারে ১০ সেপ্টেম্বর থেকে। অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার পাঁচ পরাশক্তি— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত।

পূর্বে ধারনা করা হয়েছিল ওমান ও হংকং প্রিমিয়ার কাপের রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হিসেবে জায়গা পাবে মূলপর্বে। কিন্তু শেষ পর্যন্ত ছয় দলের একটি ছোট পরিসরের টুর্নামেন্ট আয়োজনেই ঝুঁকছে আয়োজকরা।

মূল আয়োজক দেশ হিসেবে নাম থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অচলাবস্থার কারণে এবারও হয়তো দেখা যাবে ‘হাইব্রিড মডেল’। অর্থাৎ, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত, দুই দেশেই অনুষ্ঠিত হতে পারে ম্যাচগুলো।

বিশেষ করে পাকিস্তানের ম্যাচগুলো ভারত নয়, আমিরাতে আয়োজনের দিকেই এগোচ্ছে এসিসি। কারণ, দুই দেশের একে অপরের মাটিতে খেলায় অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো নমনীয়তা আসেনি।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচগুলোর মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু দুই দেশের নয়, পুরো ক্রিকেটবিশ্ব এই ম্যাচ ঘিরে মুখিয়ে থাকে। এসিসির সম্প্রচার চুক্তিও সে কথা বলছে। সনি স্পোর্টস নেটওয়ার্ক ১৭ কোটি ডলারে চারটি আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে। যেখানে চুক্তির শর্ত অনুযায়ী প্রতিটি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন বাধ্যতামূলক।

এবারের এশিয়া কাপেও তাই অন্তত দুটি হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে দেখা যেতে পারে তৃতীয়বার মুখোমুখি সংঘর্ষ, যা দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চের ঝাঁপিতে পরিণত হতে পারে।

যদিও রাজনৈতিক সীমারেখা এখনও অনেক বাঁধা সৃষ্টি করছে, তবে ক্রিকেটপ্রেমীদের আশা—এশিয়া কাপ হবে ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার উৎসব। এসিসি, সম্প্রচার সংস্থা এবং ভক্তরা সবাই চায় মাঠের লড়াই হোক উত্তেজনার কেন্দ্রবিন্দু, কূটনীতির নয়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au