খেলা

দক্ষিণ আফ্রিকার হয়ে ইতিহাস গড়লেন কেশব মহারেজ

  • 6:13 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ১ জুলাই

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেট মানেই পেসারদের রাজত্ব। সেই দেশে একজন স্পিনার হয়ে নিজের আলাদা পরিচয় গড়া সহজ কাজ নয়। তবু দীর্ঘ সময়ের অধ্যবসায়ে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন কেশব মহারাজ। টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন বাঁহাতি এই স্পিনার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচেই ইতিহাসে নাম লেখান তিনি। প্রথম ইনিংসে ক্রেইগ আরভিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে স্পর্শ করেন ২০০ উইকেট। এরপর শন উইলিয়ামস ও তিনাকা চিভাঙ্গাকে ফিরিয়ে দিন শেষ পর্যন্ত তার উইকেটসংখ্যা দাঁড়ায় ২০২টি।

এই মাইলফলকের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন মহারাজ। স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক তো ছিলেনই, এবার সেই সংখ্যাকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। এর আগে প্রোটিয়া স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ছিল হিউ টেফিল্ডের, ১৭০টি।

টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার হয়ে মহারাজ এখন উইকেটসংখ্যার দিক থেকে নবম স্থানে। তার ওপরে আছেন কিংবদন্তি পেসার ডেইল স্টেইন (৪৩৯ উইকেট), শন পলক (৪২১), মাখায়া এনটিনি, মরনে মর্কেল, শাউলান ল্যাঙ্গেভেল্ট, ভেরনন ফিল্যান্ডার, অ্যালান ডোনাল্ড ও জ্যাক ক্যালিসদের মতো নাম।

দক্ষিণ আফ্রিকায় যেখানে সহসাই স্পিনারদের জায়গা মেলে না মূল একাদশে, সেখানে মহারাজ এক যুগ ধরে দলকে প্রতিনিধিত্ব করছেন ধারাবাহিকভাবে। অনেক সময় পেস সহায়ক উইকেটেও তার স্পিনই হয়েছে ব্যবধান গড়ার অস্ত্র।

সাম্প্রতিক সময়ে দলটির হয়ে লম্বা সময় টেস্ট খেলা এবং ধারাবাহিক উইকেট নেওয়ার দিক থেকে অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে, উপমহাদেশ কিংবা স্পিন সহায়ক কন্ডিশনে তার কার্যকারিতা অনেকটাই বাড়তি মাত্রা যোগ করেছে দলকে।

মহারাজের এই কীর্তি কেবল পরিসংখ্যানের গল্প নয়, বরং তা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্কৃতিতে স্পিনারদের জায়গা করে নেওয়ার ইতিহাসও। ১৩৬ বছরের টেস্ট যাত্রায় এই প্রথম এক স্পিনারের নাম লেখা হলো ২০০ উইকেটের তালিকায়।

এখন দেখার পালা এই মাইলফলকের পর কতদূর এগিয়ে যেতে পারেন মহারাজ। তবে ইতিহাসে নিজের নামটি যে অম্লান করে তুললেন, সেটি নিঃসন্দেহে এক গর্বের অধ্যায় হয়ে থাকল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au