খেলা

ম্যান সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে ইতিহাস রচনা আল হেলালের

  • 6:19 pm - July 01, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন ১ জুলাই

ক্লাব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ম্যানচেস্টার সিটির। শেষ ষোলোতেই তারা হেরে গেল সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে, এক অভাবনীয় ৪-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে।

অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর গোলেই লেখা হলো ইতিহাস।
পেপ গার্দিওলার দল গ্রুপ পর্ব পেরিয়েছিল অনায়াসেই।

কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট মিলল না তাদের, মূলত এলোমেলো রক্ষণের জন্যই। ম্যাচে চারটি গোল হজম করেছে সিটি, যা তাদের মানের সঙ্গে একেবারেই বেমানান।
তবে শুরুটা ভালোই করেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। টানা চতুর্থ ম্যাচে ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সিটি।

বার্নার্দো সিলভা ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন। তবে আল-হিলালের খেলোয়াড়রা অভিযোগ তুলেছিলেন, গোলের আগে রায়ান এইত-নুরির হাতে বল লেগেছিল।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল সিটি। সাভিনিও ও গুন্ডোয়ানকে কাছ থেকে গোল করতে দেননি আল-হিলালের মারোকান গোলকিপার বুনো। পরে তিনি দুর্দান্ত সেভ করেন ভার্দিওলের হেড ঠেকিয়ে।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি বদলে যায়। মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লেওনার্দো হেড করে ম্যাচে সমতা ফেরান। ৫২ মিনিটে সাবেক বার্সা তারকা ম্যালকম দারুণ এক ড্রাইভে গোল করে আল-হিলালকে এগিয়ে নেন।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। তিন মিনিট পরই কর্নার থেকে গোল করে সমতা ফেরান আর্লিং হলান্ড। এরপর ম্যাচে টান টান উত্তেজনা। ৮৪ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির হেড লাগে পোস্টে, হলান্ডের ফিরতি শট লাইন থেকে অবিশ্বাস্যভাবে ক্লিয়ার করে দেন আল-হিলালের ডিফেন্ডার আলি লাজামি।

নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে হেড করে আল-হিলালকে এগিয়ে দেন সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। তবে ১০১ মিনিটে দারুণ অ্যাঙ্গেল থেকে ভলিতে গোল করে ম্যাচে সমতা ফেরান সিটির বদলি তারকা ফিল ফোডেন।

কিন্তু শেষ হাসি হেসেছে আল-হিলালই। ১১২ মিনিটে আবারও জ্বলে ওঠেন মার্কোস লেওনার্দো। ব্যাকপোস্টে পাওয়া সুযোগটি দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন তিনি। আর এই গোলেই লেখা হয় ক্লাব বিশ্বকাপের এক স্মরণীয় অধ্যায়—ম্যানচেস্টার সিটির বিদায় ও আল-হিলালের ঐতিহাসিক জয়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au