বিশ্ব

ইতিহাসের সবচেয়ে গরম জুনে পুড়ছে ইউরোপ, পর্তুগাল-স্পেনে নতুন রেকর্ড

  • 12:32 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। সদ্যসমাপ্ত জুন মাস পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম মাস হিসেবে রেকর্ড হয়েছে। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা অ্যামেট জানিয়েছে, ২০২৫ সালের জুনে দেশে ‘তীব্র গরম’ নতুন রেকর্ড তৈরি করেছে। আর পর্তুগালের আবহাওয়া অফিস বলছে, দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’, যা তাপপ্রবাহজনিত সর্বোচ্চ সতর্কতা। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। সোমবার পর্যন্ত ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন।

তুরস্কের বিভিন্ন স্থানে দাবানল দেখা দিয়েছে। স্পেন ও পর্তুগালে সপ্তাহান্তেও জুন মাসের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে নতুন রেকর্ড হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া ও বলকান অঞ্চলের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

অনেক দেশেই জরুরি চিকিৎসা সেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সোমবার যুক্তরাজ্যের কিছু অংশে জুন মাসের ইতিহাসে রেকর্ডের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au