খেলা

শ্রীলঙ্কার প্রেমাদাসার নায়ক সানাথ জয়সুরিয়া

  • 4:59 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন ১ জুলাই

শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর কলম্বো। সেখানে ইতিহাস আর ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে প্রেমাদাসা স্টেডিয়াম। কলম্বোর প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেডিয়ামটি। সেখানে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান জয়সুরিয়ার ৩৪০। বাংলাদেশের নিদাহাস স্মৃতি, কলম্বোর ”আর প্রেমাদাসা স্টেডিয়াম এমন হাজারো ইতিহাসের স্বাক্ষী। তবে ওয়ানডেতে এ মাঠে টানা ১২ পরাজয় মিরাজদের চিন্তার কারণ হতে পারে। তানজিম সাকিবের অভিষেকে ভারতকে হারানো থেকেও টাইগাররা অনুপ্রেরণা খুঁজতে পারে।

খেত্তারামা থেকে এই স্টেডিয়ামের নামকরণ করা হয় রানাসিংহে প্রেমাদাসা। লংকানদের হোম অব ক্রিকেট, আর প্রেমাদাসা স্টেডিয়াম শ্রীলংকার সুন্দরতম স্টেডিয়ামগুলোর একটি।

১৯৮৬ সালে খেত্তারামার যাত্রা শুরু,প্রয়াত রাস্ট্রপতি রানাসিংহের স্মরণে নাম পরিবর্তন, ১৯৯৪ থেকে ২০২৫, ত্রিশ বছরে কতোশত ইতিহাস।
বাংলাদেশের মিশ্র রেকর্ড ৮৭ রানের লজ্জার সাথে, নিদাহাসের রিয়াদ কির্তী, আর প্রেমাদাসা তামিমের ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রানের স্বাক্ষী।

প্রেমাদাসায় ওয়ানডে ক্রিকেটে টাইগারদের কেবল ব্যর্থতারই গল্প, টানা ১২ ম্যাচে জয় বঞ্চিত ছিলো টিম বাংলাদেশ, তবে সবশেষ এশিয়াকাপেই ভারতের বিপক্ষে প্রেমাদাসার জুজু কাটান তৎকালীন ক্যাপ্টেন সাকিব আল হাসান, সেই সুখ স্মৃতিই শ্রীলংকার বিপক্ষে অনুপ্রেরণার উৎস হতে পারে!

ভারতের বিপক্ষে সে ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু তানজিম সাকিবের, অভিষেকেই ঝলক দেখান ডান হাতি এই অলরাউন্ডার, ব্যাটে বলে দলের জয়ে অবদান রাখেন, শ্রীলংকার বিপক্ষে সুযোগ পেলে দারুণ কিছুই করতে চাইবেন, অনুশীলনেও তেমন কিছুর ইঙ্গিত দিলেন।

প্রেমাদাসার এই উইকেট গুলো ব্যাটিং সহায়ক, পেসারদের তুলনায় স্পিনাররাই বাড়তি সুবিধা পেয়ে থাকেন। মিরাজের দলে স্পিনারদেরই তাই আধিক্য থাকতে পারে!

প্রায় ছয় বছর পর লংকান মুলকে টাইগাররা সাদা বলের সিরিজ খেলবে , প্রেমাদাসায় ক্যাপ্টেন মিরাজের নতুন শুরুর গল্প হবে। নিদাহাস ট্রফির ট্র‍্যাজেডি পেড়িয়ে ওয়ানডে ক্রিকেটেও ফিরে আসার গল্প হবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au