খেলা

টপ এন্ড টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান এ দল; রয়েছে নেপালও

  • 5:14 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন ১ জুলাই

উত্তর অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিয়েছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট। তারা নিশ্চিত করেছে ২০২৫ সালের ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে’ আবারও অংশ নিতে যাচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও বাংলাদেশ।

টানা তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় খেলতে নামবে পাকিস্তান শাহিনস (‘এ’ দল) । অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালে ফাইনালে হেরে যাওয়া আক্ষেপ এবার ঘোচাতে চায়, যেখানে তারা হেরে গিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে এশিয়ার দুই অন্যতম শক্তিধর দল। আগামী ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। একই সঙ্গে এই ম্যাচ ঘিরে উদযাপন করা হবে পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাই এটিকে ধরা হচ্ছে বিশেষ ‘মার্কি’ ম্যাচ হিসেবে।

এই সিরিজে এবার অংশ নিচ্ছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও। ফলে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের আয়োজনে রয়েছে দুইটি আইসিসি পূর্ণ সদস্য দেশ এবং একটি অ্যাসোসিয়েট সদস্য দেশের দল। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সম্ভাবনা গড়ার মঞ্চে পরিণত হয়েছে এই আয়োজন।

প্রতিবারের মতো এবারও এই সিরিজে খেলবেন দুই দেশের উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়রা। বিদেশের পরিবেশে, অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে খেলে নিজেদের প্রস্তুত করার দারুণ সুযোগ পাবে তারা।

২০২৪ সালে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তরুণ পেসার রিপন মন্ডল ও স্পিনার রাকিবুল হাসান। যাদের ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এছাড়া আলোচনায় ছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলেন বিস্ফোরক ৫৩ বলে শতরানের ইনিংস।

অন্যদিকে পাকিস্তানের দিক থেকেও এই সিরিজে খেলতে এসেছিলেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা। উসমান খান, ইরফান খান, জাহানদাদ খান, আরাফাত মিনহাস ও রোহাইল নাজির। সবাই-ই টপ এন্ড টি-টোয়েন্টি খেলেই পরে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।

এবারের এই আয়োজন নিয়ে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, “পিসিবি ও বিসিবিকে আবারও ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তারা সত্যিকারের ক্রিকেট পরাশক্তি। এই সিরিজ শুধু খেলাধুলার নয়, বরং এটি আমাদের অঞ্চলের মানুষ, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার একটি অসাধারণ প্ল্যাটফর্ম।

তিনি আরও যোগ করেন, পাকিস্তান ও বাংলাদেশ—এই দুটি দেশ মিলিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। নেপালকে সঙ্গে নিয়ে আমরা এবার আরও বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছি যা ডারউইনকে গ্লোবাল মানচিত্রে একটি নতুন পরিচিতি দেবে।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, “টপ এন্ড টি-টোয়েন্টি আমাদের ক্যালেন্ডারে এখন খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলে আমাদের তরুণরা আন্তর্জাতিক মানে নিজেদের গড়ে তোলার সুযোগ পায়। এটি শুধু অংশগ্রহণ নয়, বরং উন্নয়নের একটি অংশ। বিশেষ করে ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচের দিকে আমরা তাকিয়ে আছি।

পিসিবির অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ বলেন, পাকিস্তান শাহিনস তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য গর্বের। এখান থেকে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে এসেছেন, আন্তর্জাতিক মঞ্চে নাম লিখিয়েছেন। এ ধরনের টুর্নামেন্ট আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ সূচি ও ২০২৫ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া ১১টি দলের নাম পরবর্তী কয়েক সপ্তাহে ধাপে ধাপে প্রকাশ করা হবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au