খেলা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এবার মিয়ানমারকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশের নারীরা

  • 5:31 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

মেলবোর্ন ২ জুলাই

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের ডানা মেলেছে পিটার বাটলারের দল।

এবার সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা—স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়াই। মূল পর্বে খেলার স্বপ্ন বুকে নিয়ে আজ মাঠে নামবে সাবিনা-কৃষ্ণারা।
ফিফা র‍্যাংকিংয়ে ৫৫ নম্বরে থাকা মিয়ানমার যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তবু ভয় নয়, মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের ফুটবলাররা।

তারা জানিয়ে দিয়েছেন—জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবেন।
ম্যাচপূর্ব অনুশীলন শেষে জাতীয় দলের ফরোয়ার্ড স্বপ্না রানী বলেন, “আজ আমাদের বড় ম্যাচ।

সবাই খুব মনোযোগ দিয়ে অনুশীলন করছি। কোচ যেভাবে গেম প্ল্যান দিবেন, আমরা সেটাই মাঠে প্রয়োগ করব। আশা করছি ভালো একটা ম্যাচ হবে।
মিডফিল্ডার সুরভী আকন্দ প্রীতিও কোচের কৌশলে আস্থা রাখছেন, “আমরা সবাই অনেক ভালো প্রস্তুতি নিচ্ছি। কোচ যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন, সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করব। সুযোগ পেলে ভালো কিছু উপহার দিতে চাই,” বলেন তিনি।

দলের অভিজ্ঞ মুখ শাহেদা আক্তার রিপা জানালেন, এবার শুধু ম্যাচ জেতাই নয়, মূল পর্বে কোয়ালিফাই করাই দলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা সবাই ফিট এবং আত্মবিশ্বাসী। মাঠে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ জয় পেলে আমরা মূল পর্ব নিশ্চিত করতে পারব। সবার কাছে দোয়া চাই।

এর আগে কখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। বাছাই পর্বেও অতীতে হতাশাই ছিল সঙ্গী—৫ ম্যাচে ২৫ গোল হজম, একটি গোলও না পাওয়া। সেই দলেরাই এবার প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে।

মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে ফর্মে রয়েছে। তাই আগামীকালের লড়াই মূলত গ্রুপ শীর্ষস্থানের জন্য সরাসরি ফাইনাল হয়ে উঠেছে। জয় পেলে শুধু শীর্ষে ওঠা নয়, শেষ ম্যাচে নির্ভারভাবে মাঠে নামার সুযোগ পাবে বাংলাদেশ।

দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই দল এবার এশিয়ার মঞ্চে নিজেকে মেলে ধরতে চায়। কোচ বাটলারের অধীনে নতুন আত্মবিশ্বাস, ফিটনেস ও ট্যাকটিক্সে প্রস্তুত এই দল এখন শুধু স্বপ্ন দেখছে নয়—স্বপ্ন ছোঁয়ার মতো সাহসও দেখাচ্ছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au