কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ওয়েবসাইটে সম্প্রতি একটি ‘পরিশীলিত ও টার্গেটেড’ সাইবার হামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির জনসংযোগ দপ্তর।
বার্তায় বলা হয়েছে, “গত সপ্তাহে আদালত একটি নতুন, পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়। হামলার পরপরই আমাদের সাইবার টিম দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
আইসিসি আরও জানিয়েছে, এ ধরনের ঘটনার বিষয়ে জনগণ ও আদালতের সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বলেছে, “জনগণ ও সদস্যরাষ্ট্রগুলোর সমর্থন নিয়েই আইসিসি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা সব রাষ্ট্রপক্ষেরই যৌথ দায়িত্ব।”
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, “আইসিসি একটি বৈশ্বিক বিচার প্রতিষ্ঠান, এ ধরনের হামলাকে অবহেলা করা উচিত নয়।”
১৯৯৮ সালে রোম সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত এ আদালত বিশ্বের বেশির ভাগ দেশের স্বীকৃতি পেয়েছে, যদিও রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন ও হাঙ্গেরিসহ কিছু দেশ এখনো সনদে স্বাক্ষর করেনি। আদালত সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও বিচার করতে পারে। এর আগে ২০২৩ সালেও আইসিসির সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au