খেলা

বাংলাদেশ ক্রিকেটে শুরু মিরাজ অধ্যায়

  • 6:36 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন ২ জুলাই

পাকাপাকিভাবে ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে লাল সবুজের দলের মিরাজ যুগ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশেরও। দীর্ঘ ২০ বছর পর পাঁচ পান্ডবের কেউ একজনকে ছাড়া খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মেলবোর্ন সময় রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০২৩ সালের এশিয়া কাপে, ভারতের বিপক্ষে জয়। ১৩ ম্যাচ খেলে মাত্র ১ জয়।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনই হবে মিরাজদের যাত্রা। সবশেষ চার ম্যাচে লঙ্কানরা জয় পেয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তাই চারিথ আসালাঙ্কার দলের বিপক্ষে তাদেরই মাঠে সবটুকু দিয়ে লড়াই করা ছাড়া কোনো উপায় নেই।

প্রেমাদাসার উইকেট সাম্প্রতিক সময়ে মন্থর আচরণ করলেও দুই দলেরই অধিনায়ক মনে করছেন উইকেট হবে ব্যাটিং বান্ধব।

লংকান অধিনায়কের মতে, “সাধারণত প্রেমাদাসার উইকেট স্পিন–সহায়ক। তবে আশা করছি, এই ম্যাচটা ভালো উইকেটে হবে, যেটা তেমন স্পিন–সহায়ক নয়। আমার মনে হয়, এটা ব্যাটসম্যানদের জন্যই ভালো হবে।

তার সঙ্গে সুর মিলিয়ে মিরাজ বলেন, “উইকেট যেটুকু দেখেছি, আমার মনে হয়েছে, এটা ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট।

উইকেট যেমনই হোক ম্যাচে যারা সেরাটুকু দিতে পারবেন তারাই হাসবেন শেষ হাসি। মিরাজদের জন্য কী অপেক্ষা করছে বলে দেবে সময়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au