সর্বশেষ

তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

  • 11:01 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
তাজিয়া মিছিল (ফাইল ছবি)

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের ধারালো ও আঘাতকারী অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী নেওয়া এই সিদ্ধান্ত ১০ মহররম, ১৪৪৭ হিজরি অর্থাৎ আগামী ৬ জুলাই ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে আয়োজিত তাজিয়া মিছিলে কেউ কেউ দা, ছোরা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশ নেন, যা জননিরাপত্তা বিঘ্নিত করে এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। সেই সঙ্গে পটকা ও আতশবাজি ফোটানোও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিপন্থি হওয়ায় এগুলোও নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, বিপিএম-সেবা জানিয়েছেন, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জনগণকে আইন মেনে শান্তিপূর্ণভাবে আশুরা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au