খেলা

মরক্কোর সাথে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

  • 4:23 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

মেলবোর্ন ৩ জুলাই

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে মরক্কো জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (FRMF) পরিদর্শনের সময় তিনি এই প্রস্তাব দেন।

পরিদর্শনকালে উপদেষ্টাকে মরক্কো ফুটবল ফেডারেশনের আধুনিক ফুটবল কমপ্লেক্স ঘুরিয়ে দেখানো হয়। এতে ছিল উন্নত প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও পুনর্বাসন কেন্দ্র, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া অবকাঠামো।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ এ সময় তাকে স্বাগত জানান এবং মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনায় দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
আসিফ মাহমুদ মরক্কোর আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং দেশটির ফুটবল সাফল্যের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে মরক্কো জাতীয় দলের প্রচুর ভক্ত রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পর। ‘
এই প্রেক্ষাপটে তিনি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেন।

এছাড়া বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক মানের একটি ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, পরামর্শ ও দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উভয়পক্ষই আশা প্রকাশ করে, এই পরিদর্শন হবে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার একটি কার্যকর ও টেকসই সূচনা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au