খেলা

ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সূচী চূড়ান্ত

  • 4:31 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন ৩ জুলাই

নতুন করে জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের উত্তেজনা! শেষ ষোলো পেরিয়ে এবার শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের বড় বড় নামগুলো। জমজমাট চারটি ম্যাচে দেখা যাবে ব্রাজিল, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবগুলোর মুখোমুখি সংঘর্ষ। কে উঠবে শেষ চারের মঞ্চে, সেই অপেক্ষায় এখন কোটি ফুটবলপ্রেমী।

কোয়ার্টার ফাইনালে উঠেছে যে দলগুলো:
শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। দলগুলো হলো— রিয়াল মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, আল-হিলাল, ফ্লুমিনেন্স, পালমেইরাস।

এবারের টুর্নামেন্টের অন্যতম বড় চমক এসেছে আল-হিলালের কাছ থেকে। সৌদি ক্লাবটি ইউরোপীয় জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। একইভাবে, জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে তাদের জায়গা। সবশেষ মন্টেইরিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রিয়াল মাদ্রিদ।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি (মেলবোর্ন সময়)
৪ জুলাই: আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স (ভোর ৬টা),
৫ জুলাই: চেলসি বনাম পালমেইরাস (বেলা ১২টা),
৬ জুলাই: পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ (রাত ৩টা),
৬ জুলাই: রিয়াল মাদ্রিদ বনাম বুরুশিয়া ডর্টমুন্ড (ভোর ৬টা)।

শেষ ষোলো থেকে বড় যেসব দল বিদায় নিয়েছে:
সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবং মেসির ইন্টার মায়ামি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের হোঁচট এই আসরকে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলেছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au