সর্বশেষ

বৈষম্যবিরোধী–এনসিপির আন্দোলনে পটিয়ার ওসি প্রত্যাহার

  • 5:25 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
আবু জায়েদ মো. নাজমুন নূরছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় ওসির অপসারণ ও শাস্তির দাবিতে ৯ ঘণ্টা সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অবরোধে দুই পাশে তীব্র যানজট তৈরি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরাও চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে, ডিআইজির কার্যালয়ের সামনে, বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও অবরোধ পালন করেন।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে নামের এক কর্মীকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তাঁকে থানায় নেওয়া হলেও পুলিশের দাবি, তাঁর নামে মামলা না থাকায় গ্রেপ্তার করা হয়নি। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্কর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী, অথচ পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন আন্দোলনকারী আহত হন।

অন্যদিকে পুলিশের দাবি, দীপঙ্করকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় এবং থানার ভেতরেই ‘মব’ পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au