খেলা

বিগ ব্যাশের সূচী ঘোষণা

  • 6:03 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মেলবোর্ন ৩ জুলাই

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) গত মৌসুমে ডাক পেয়েও খেলতে যেতে পারেননি বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স টানা দ্বিতীয়বার তাকে দলে নিয়েছে। প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ এসেছে রিশাদের সামনে। ইতোমধ্যে টুর্নামেন্টটির ১৫তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে রিশাদের হোবার্ট প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর।

আসন্ন বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে হবে ৪৪টি ম্যাচ। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টর অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স। আর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবারের আসর শুরু করবে।

বিগ ব্যাশের গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি ম্যাচ খেলবে। এই প্রথম রাউন্ড চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি।

২০২৫-২৬ বিগ ব্যাশে হোবার্টের ম্যাচসূচি

১৬ ডিসেম্বর প্রতিপক্ষ সিডনি থান্ডার।

১৮ ডিসেম্বর মেলবোর্ন স্টারস।

২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস।

২৬ ডিসেম্বর পার্থ স্কচার্স।

২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস।

১ জানুয়ারি পার্থ স্কচার্স।

৩ জানুয়ারি সিডনি থান্ডার।

৯ জানুয়ারি অ্যাডিলেড স্টাইকার্স।

১১ জানুয়ারি সিডনি সিক্সার্স।

১৪ জানুয়ারি ব্রিসবেন হিট।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে বাংলাদেশ থেকে খেলেছিলেন একজনই, সাকিব আল হাসান। এরপর এসেছিল কেবল রিশাদের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই তারকার। ফলে সতীর্থরা যখন ট্রফি হাতে উৎসবে মেতেছিল, রিশাদ তখন নিজ দেশেই থেকে গিয়েছিলেন ‘একটা সুযোগ’ না পাওয়ার হতাশা নিয়ে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au