খেলা

বিয়ের ছবি প্রকাশের পরদিনই পরপারে পাড়ি জমালেন পতুগার্লের ফুটবলার জোটা

  • 11:12 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন ৩ জুলাই

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোটা। বৃহস্পতিবার দুপুরে স্পেনের জামোরা অঞ্চলের সেরনাদিল্লা শহরের কাছে এ-৫২ মহাসড়কে এ দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দুর্ঘটনার সময় জোটা ও তার ভাই একটি ল্যাম্বোরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটির টায়ার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং উল্টে গিয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় জরুরি সেবা বিভাগ ১-১-২ জানায়, এ-৫২ মহাসড়কের ৬৫তম কিলোমিটারে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে দমকল ও চিকিৎসক দল পাঠানো হয়।

তবে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপস্থিত চিকিৎসকরা। দুর্ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে স্পেনের গণমাধ্যমে, যেখানে আগুনে পুড়ে যাওয়া উল্টে থাকা গাড়ির চিত্র দেখা যায়।
এই ঘটনার মাত্র দশ দিন আগেই শৈশবের প্রেমিকা রুট কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান। বিয়ের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে বিয়ের আগের দিন ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট করেছিলেন জোটা। সেখানে লিখেছিলেন, ‘এটা এমন একটা দিন, যা আমরা কোনো দিন ভুলবো না। ’ রুট বলেছিলেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে। ’ জোটা উত্তর দিয়েছিলেন, ‘আমি-ই ভাগ্যবান। অথচ কে জানত, এই ঘটনা সমাপ্তিটা এত করুণ হবে!

পোর্তোয় জন্ম নেওয়া জোটা ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। এরপর যোগ দেন আতলেতিকো মাদ্রিদে, সেখান থেকে ২০১৭ সালে পাড়ি জমান ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন তিনি।

লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ এবং সর্বশেষ মৌসুমে আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ৫০টি ম্যাচ, জিতেছেন ইউরোপিয়ান নেশন্স লিগও।

এদিকে তার ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে।

ইতোমধ্যে জোটার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি পেদ্রো এক বিবৃতিতে বলেন, ‘দিয়োগো জোটা কেবল অসাধারণ খেলোয়াড়ই নয়, একজন অনন্য মানুষও ছিলেন। সতীর্থ ও প্রতিপক্ষ সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন তিনি। তার হাসি, ইতিবাচকতা এবং দলের মধ্যে প্রভাব ছিল গভীর। ’

ফেডারেশন আরও জানিয়েছে, ইউরোপিয়ান নারী চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ জানানো হয়েছে।

চলে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই যারা বলেছিলেন ‘চিরদিন একসাথে’ থাকার প্রতিশ্রুতি, সেই জোটা ও রুটের গল্প আজ শেষ হয়ে গেল এক ভয়াবহ বাস্তবতাকে আলিঙ্গন করে। ফুটবলবিশ্ব হারাল এক প্রতিভাবান খেলোয়াড়কে, আর ভেঙে গেল একটি পরিবারের হাসিমুখ।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au