খেলা

এশিয়া কাপের আয়োজক ভারতকে চিঠি দিয়েছে এসিসি

  • 12:25 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন ৪ জুলাই

আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ভারতের অবস্থান স্পষ্ট করতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে চিঠি পাঠিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে কিনা তার জন্য সরকারের অনুমতি লাগবে। ভারত এবারের এশিয়া কাপের আয়োজকও। এবার তাদের অবস্থান স্পষ্ট করে জানতে চেয়েছে এসিসি। কদিন আগেই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ৭ সেপ্টেম্বর।

ম্যাচটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪ বা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণেই এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সুপার ফোরে উঠলে ভারত পাকিস্তানের দ্বিতীয় দেখা হতে পারে ১৪ সেপ্টেম্বর।

ভারতে এশিয়া কাপ আয়োজন না করা গেলে এই টুর্নামেন্টটি মাঠে গড়াতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে ব্রডকাস্টাররাও। ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক থাকলেও এর আগেও আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলেছে ভারত। এই ম্যাচে থাকে দর্শকদের চোখ। এর কারণে ভারত-পাকিস্তান ম্যাচের ভিউয়ারশীপও।

এই ব্যাপারে ভারতের এক ব্রডকাস্টার বলেছেন, ‘টূর্নামেন্ট সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, এবং আমাদের দল অংশগ্রহণ করবে। সম্পর্ক ভালো না থাকা সত্ত্বেও, ভারত আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে কখনো অস্বীকার করেনি – এর প্রধান কারণ হলো প্রচুর লাভজনক মিডিয়া রাইটস, যার অধিকাংশই ভারতীয় ব্রডকাস্টারদের কাছে রয়েছে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। কদিন আগেই শোনা যাচ্ছিল এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে পারে পাকিস্তান। তবে সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে ভারত।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au