খেলা

গ্রানাডা টেস্টের প্রথম দিনে ক্যারিবিয় বোলারদের দাপট অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৮৬ রানে

  • 3:53 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন ৪ জুলাই

টসের সময় অস্ট্রেলিয়ার ভাবনায় ৪০০ রানের বেশিই থাকার কথা। সাধারণত, টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করা দলের লক্ষ্য এমনই থাকে। তবে গ্রেনাডা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তিন শর কমে অলআউট হয়েও অখুশি হওয়ার কথা নয়। এক সময় দেড় শ রানের আশপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কাও যে পেয়ে বসেছিল প্যাট কামিন্সদের।

বার্বাডোজে জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৮৬ রানে। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি তিন শর কাছাকাছি যেতে পেরেছে বো ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির ১১২ রানের জুটির সৌজন্যে।

অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়া ওয়েস্ট ইন্ডিজও স্বস্তি নিয়েই স্টেডিয়াম ছেড়েছে। দিনের শেষ দিকে ব্যাটিং করার কথা ছিল স্বাগতিকদের। কিন্তু দুই ওপেনার মাঠে নামলেও আম্পায়াররা যথেষ্ট পরিমাণ আলো না থাকায় দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। প্রথম টেস্টের প্রথম দিনে শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি।

বার্বাডোজের মতো ভয়ংকর না হলেও গ্রেনাডার উইকেটে পেসারদের জন্য সহায়তা ছিল। প্যাট কামিন্স যেভাবে আলজারি জোসেফের নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হয়েছেন, তাতে সময়ের সঙ্গে সঙ্গে উইকেট আরও খারাপ হওয়ারই ইঙ্গিত। ফলে অস্ট্রেলিয়ার ২৮৬ রান আসলে কত বড় সংগ্রহ, সেটা হয়তো কালই বোঝা যাবে।

এই রানটা তোলার কৃতিত্ব পুরোটাই ওয়েবস্টার ও ক্যারির। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করা ওয়েবস্টার এবার করেছেন ৬০ রান। ক্যারি করেছেন ৬৩, যার ব্যাট থেকে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এসেছিল ৬৫। অস্ট্রেলিয়ার রানটা আরও বড় হতে পারত। একটা পর্যায়ে তাদের রান ছিল ৫ উইকেটে ২২২। শেষ ৬৪ রানে দলটি হারিয়েছে ৫ উইকেট, আলজারি জোসেফ নিয়েছেন ৪ উইকেট। জেডন সেলস তুলে নেন ২ উইকেট।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au