খেলা

এজবাস্টন টেস্টে ভারত-ইংল্যান্ড ম্যাচে রয়েছেন একজন বাংলাদেশী

  • 6:37 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৫ জুলাই

এজবাস্টন টেস্টে মাঠের খেলা যতটা উত্তেজনাকর, তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে মাঠে বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্ত ঘিরে। আগেরবার ওকস শরিফউদ্দলাকে নিয়ে কটু কথা বলেছিল আর এবার বেন স্টোকস সরাসরি তর্কে জড়িয়ে গেলেন শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকতের সাথে।

ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সৈকত। টেস্টের প্রথম দিন থেকেই একাধিক এলবিডব্লু সিদ্ধান্তে অসন্তুষ্ট ইংলিশ শিবির। সেই ধারা বজায় থাকল তৃতীয় দিনেও, যখন মাঠে ঘটে গেল আরেক বিতর্কিত ঘটনা। এবার সরাসরি ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে তর্কে জড়ালেন সৈকত।

ভারতের দ্বিতীয় ইনিংসের ৮ম ওভারে ইংলিশ পেসার জশ টং এলবিডব্লুর আবেদন করেন ওপেনার যশস্বী জয়সওয়াল-এর বিপক্ষে। আম্পায়ার শরফুদ্দৌলা তখন সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন। ইংল্যান্ডের শিবির খুশি হলেও জয়সওয়াল তখনও নিশ্চিত ছিলেন না সিদ্ধান্ত নিয়ে। তিনি লোকেশ রাহুলের সঙ্গে আলোচনা করে খানিকটা দেরিতেই রিভিউ নেন।

এই রিভিউ নেওয়ার বিষয়টাই বিতর্কের জন্ম দেয়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ছুটে যান আম্পায়ার সৈকতের দিকে। তার দাবি ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পার হয়ে গেছে, তাই রিভিউ নেয়ার সুযোগ থাকা উচিত নয়। আম্পায়ার সৈকত জানান, রিভিউ সময়ের মধ্যেই নেওয়া হয়েছে, এবং সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। কিন্তু স্টোকস সেটা মানতে রাজি নন, বেশ কিছুক্ষণ ধরে তর্ক চলতে থাকে। পরে আরেক অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানিও এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে টিভি আম্পায়ার পল রাইফেল রিভিউয়ে দেখতে পান জয়সওয়াল সত্যিই আউট ছিলেন। ফলে মাঠ ছাড়তে হয় ভারতীয় ওপেনারকে, কিন্তু মাঠ ছাড়ার আগ পর্যন্ত স্টোকসের চেহারায় স্পষ্ট ছিল অসন্তুষ্টির ছাপ।

তবে এটিই প্রথম নয়। ভারতের প্রথম ইনিংসে একই জয়সওয়ালের বিপক্ষে ক্রিস ওকস-এর একটি এলবিডব্লুর আবেদনেও শরফুদ্দৌলা আউট না দিয়েছিলেন। ইংল্যান্ড রিভিউ নিলেও সেটি ‘আম্পায়ার্স কল’-এ টিকে যান জয়সওয়াল। তখন থেকেই ইংল্যান্ড শিবির কিছুটা নাখোশ ছিল সৈকতের সিদ্ধান্ত নিয়ে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সৈকতের সিদ্ধান্তগুলো কি আসলেই ত্রুটিপূর্ণ, না কি প্রতিপক্ষের চাপের মুখে ভিন্ন আলোচনার জন্ম নিচ্ছে? আলোচনায় থাকা আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার অভিজ্ঞতা ও নিরপেক্ষতা নিয়েই হয়তো পরবর্তী দিনে আরও কথাবার্তা হবে। তবে এটুকু নিশ্চিত, এজবাস্টন টেস্টে সৈকতের নামটি মাঠের পারফরম্যান্সের বাইরেও আলাদা গুরুত্ব পাচ্ছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au