সর্বশেষ

ক্লাব বিশ্বকাপে ৯ জনের পিএসজির বিপক্ষে পারলো না বার্য়ান মিউনিখ

  • 7:13 am - July 06, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৬ জুলাই

অনেক ব্যর্থ প্রচেষ্টা আর দীর্ঘ অপেক্ষার পর, ম্যাচের শেষভাগে রোমাঞ্চ তুঙ্গে উঠল। দিজিরে দুয়ের গোলে এগিয়ে যাওয়ার খানিক বাদেই ১০ জনের দলে পরিণত হলো পিএসজি। সুযোগ তৈরি হলো বায়ার্ন মিউনিখের সামনে। নির্ধারিত সময় শেষে আরও একজনকে হারাল ফরাসি দলটি। তখনও বেশ কয়েক মিনিটের খেলা বাকি। তবে, প্রতিপক্ষ শিবিরে দুইজন কম থাকার সুযোগ কাজে লাগাতে পারল না বায়ার্ন, বরং গোল হজম করল আরেকটি। দারুণ জয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল ইউরোপ চ্যাম্পিয়নরা।

আটলান্টায় রোববার কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে লুইস এনরিকে দল। দুয়ের গোলে এগিয়ে যাওয়ার পর বদলি নেমে একেবারে শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন উসমান দেম্বেলে।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় পিএসজি, কিন্তু দারুণ পজিশন থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি দিজিরে দুয়ে। তিন মিনিট পর লক্ষ্যে প্রথম শট নিতে পারে বায়ার্ন, তবে মাইকেল ওলিসের শটে তেমন জোর ছিল না, ঝাঁপিয়ে রুখে দেন জানলুইজি দোন্নারুম্মা।

২৭ মিনিটে দোন্নারুম্মার দারুণ নৈপুণ্যে জাল অক্ষত থাকে পিএসজির। ফরাসি মিডফিল্ডার ওলিসের জোরাল শট কর্নারের বিনিময়ে ঠেকান ইতালিয়ান গোলরক্ষক।

প্রথমে তিনটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়া পিএসজি পরপর দুটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে। ৩২ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়ার শট আটকে দেন গোলরক্ষক মানুয়েল নয়ার। খানিক বাদে জামাল মুসিয়ালার প্রচেষ্টাও রুখে দলকে সমতায় রাখেন দোন্নারুম্মা।

৪৯ মিনিটে ভাঙতে পারতো ডেডলক; কিন্তু মানুয়েল নয়ারের দুর্দান্ত সেভ হতাশ করে পিএসজিকে। ডি-বক্সে থেকে বার্কোলার কোনাকুনি শট ঠেকান জার্মান গোলরক্ষক।

অবশেষে ৭৮ মিনিটে গোলের দেখা মেলে। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান দুয়ে। শটে খুব বেশি গতি ছিল না, কিন্তু পিছলে যাওয়ায় আটকানোর চেষ্টাই করতে পারেননি নয়ার।

গত মাসের শেষ দিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন দুয়ে। এবার এখানে দলকে পথ দেখালেন তরুণ ফরোয়ার্ড।

লড়াইয়ে তারপরও অবশ্য নাটকীয়তা বাকি ছিল। এগিয়ে যাওয়ার চার মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। লেয়ন গোরেটস্কাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার উইলিয়ান পাচো।

ছয় মিনিট যোগ করা সময়ের শুরুতে আরেকটি জোর ধাক্কা হজম করতে হয় পিএসজিকে। প্রতিপক্ষের রাফায়েল গেররেরোর মুখে কনুই দিয়ে আঘাত করায় বহিষ্কান হন মিনিট দশেক আগে দুয়ের বদলি নামা ডিফেন্ডার লুকা এরনঁদেজ।

তবে পিএসজির আক্রমণাত্মক মনোভাবে এর তেমন একটা প্রভাব পড়তে দেখা যায়নি। তিন মিনিটের মধ্যে দেম্বেলের শট ক্রসবারে বাধা পায়। অবশ্য পরক্ষণেই হাকিমির পাস ধরে ব্যবধান বাড়ান বার্কোলার বদলি দেম্বেলে।

শেষ সময়ে ডি-বক্সে টমাস মুলারকে ট্যাকল করেন নুনো মেন্দেস, সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বায়ার্নের ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আশা জেগে ওঠে। তবে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তাও তাতে কেটে যায়। ট্রেবল জয়ের মৌসুমে আরেকটি শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।

ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে রেয়াল মাদ্রিদ অথবা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au