খেলা

গ্রেনাডা টেস্টে উঠে এলো বাংলাদেশের নাম

  • 4:24 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ৬ জুলাই

গ্রেনাডায় রেকর্ডটা এখনো বাংলাদেশের দখলে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করেছিল বাংলাদেশ। এই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হলে এখন নতুন রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

কারণ, তৃতীয় দিন শেষেই অস্ট্রেলিয়ার লিড ২৫৪ রান। হাতে এখনো ৩ উইকেট। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২২১ রান নিয়ে দিন শেষ করেছে। ২৬ রানে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। মানে লিড ৩০০ ছাড়ালেও অবাক হওয়ার কিছু হবে না!

কঠিন উইকেটেও অস্ট্রেলিয়াকে বড় লিড এনে দেওয়ার কাজটা করেছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে গড়েন ৯৩ রানের জুটি। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর এমন একটি জুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।

২২১ রান নিয়ে দিনশেষ করেছে অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ৭১ রান, যা তাঁর ৪৩ তম টেস্ট ফিফটি। ১১৯ বলের ইনিংসটি সাজানো ছিল সাতটি চার ও একটি ছয়ে। চা–বিরতির পর নিজের ৩৭তম টেস্ট সেঞ্চুরির পথে ছিলেন, কিন্তু জাস্টিন গ্রেভসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।

ফিফটি পেয়েছেন গ্রিনও। তিন নম্বরে ধারাবাহিক ব্যর্থতার পর অবশেষে ফিফটি পেয়েছেন এই ব্যাটসম্যান। এটি গ্রিনের সপ্তম টেস্ট ফিফটি। তাঁর ৫২ রানের ইনিংসে ছিল ৫টি চার। তাঁকে ফিরিয়েছেন শামার জোসেফ।

ফিফটি পেয়েছেন গ্রিন।
এই উইকেট রান করাটা যে ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক কঠিন হবে, সেটা দিন শেষে স্মিথের কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন এভাবে, ‘উইকেট কঠিন। বাউন্সগুলো অসম। আমরা ভালো অবস্থানে আছি। এই উইকেটে ব্যাটিং মনে হয় না আর সহজ হবে। নতুন বলটা খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। আশা করি, আমরা লিডটা ৩০০-র কাছাকাছি নিতে পারব।

তৃতীয় দিন শেষে গ্রানাডা টেস্ট:
সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া: ২৮৬ এবং ২২১/৭ (স্মিথ ৭১, গ্রিন ৫২; গ্রেভস ২/২২)ওয়েস্ট ইন্ডিজ: ২৫৩ (কিং ৭৫, ক্যাম্পবেল ৪০, লায়ন ৩/৭৫, হ্যাজলউড ২/৪৩, কামিন্স ২/৪৬)

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au