খেলা

ক্লাব বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি রিয়াল মাদ্রিদের

  • 4:32 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

ছবি: গুগল

মেলবোর্ন ৬ জুলাই

সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেন ফুটবলপ্রেমীরা এক রূপকথার ম্যাচ প্রত্যক্ষ করলেন। রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ছিল যেন নাটক। যেখানে প্রতিটি দৃশ্য ছিল টানটান উত্তেজনায় ভরা। অভিনয়ে যার মূল নায়ক কিলিয়ান এমবাপে ও থিবো কোর্তোয়া। শেষের রুদ্ধশ্বাস মুহূর্তে ৩-২ গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল রিয়াল।

শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মাত্র দশ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন গন্সালো গার্সিয়া। যুব দল থেকে উঠে আসা এই ফরোয়ার্ড প্রমাণ করছেন, বড় মঞ্চে খেলতে হলে কেবল নাম নয়, দরকার সাহস ও স্কিলে ভরপুর পারফরম্যান্স। এরপর ফ্রান গার্সিয়ার নিখুঁত ফিনিশিংয়ে দ্বিগুণ হয় ব্যবধান। প্রথমার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা রিয়াল যেন তখনই লিখে ফেলেছিল জয়গাঁথা।

তবে বরুশিয়া ডর্টমুন্ড হাল ছাড়ার দল নয়। দ্বিতীয়ার্ধে তারা গতি বাড়ায়, চাপ বাড়ায়। কিন্তু রিয়াল গোলরক্ষক কোর্তোয়া তখনো ছিলেন অটল প্রহরীর মতো। কোচের পরিবর্তনের সিদ্ধান্তে মাঠে নামেন এমবাপে, যিনি আবারো প্রমাণ করেন কেন তিনি বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন।

কিন্তু গল্পে মোড় আসে যোগ করা সময়ে। আন্টোনিও রুডিগারের ভুলে গোল করে ম্যাচে উত্তেজনার স্রোত ফেরায় ডর্টমুন্ড। কিন্তু আশার আলো নিভিয়ে দিতে বেশি সময় নেননি এমবাপে। ওভারহেড কিকে দুর্দান্ত এক গোল করে আবারো রেয়ালকে এগিয়ে দেন ৩-১ গোলে।

এরপর ঘটে আরও এক নাটকীয়তা। ডিন হাউসেনের লাল কার্ড এবং ডর্টমুন্ডের পেনাল্টি গোল। স্কোরলাইন দাঁড়ায় ৩-২। তখনও এক মিনিট বাকি। ঠিক তখনই মার্সেল সাবিৎজারের জোরালো শট ফিরিয়ে রিয়ালকে বাঁচান কোর্তোয়া। যিনি এদিন গোলবারে ছিলেন সত্যিকারের সুপারহিরো।

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ডর্টমুন্ডের হতাশা আর রিয়ালের উল্লাস মিশে যায় রাতের আকাশে। থ্রিলার ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ এখন ফাইনালে ওঠার লক্ষ্যে লড়বে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির বিপক্ষে, বুধবার দিবাগত রাতে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au