সর্বশেষ

কাকরাইলে পুলিশের বাধার মুখে যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

  • 7:09 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়ে বিডিআর সদস্যদের পদযাত্রা। ছবিঃ প্রথম আলো

ঢাকা, ৭ জুলাই-

ঢাকার শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে যাত্রা শুরু করলেও কাকরাইল মসজিদের কাছে পৌঁছালে দুপুর ১২টার দিকে পুলিশ তাঁদের থামিয়ে দেয়। এরপর মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশের এলাকায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দাবি করছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত হওয়ার ঘটনায় চাকরি ফিরিয়ে দেওয়া, বিজিবির নাম পরিবর্তন করে আবার বিডিআর করা–সহ কয়েকটি দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
চাকরিচ্যুত এক সদস্যের ছেলে মারুফ সরকার জানিয়েছেন, পুলিশ পদযাত্রায় জলকামান ব্যবহার করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে এবং লাঠিপেটা করেছে। এতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭)–কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানিয়েছেন, ডিএমপি বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকায় যেকোনো সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। সেই নির্দেশ অমান্য করে যমুনার দিকে পদযাত্রা করায় তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এখনও শাহবাগ, কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পদযাত্রায় অংশ নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা যমুনা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনার পর, বহু সদস্যকে বরখাস্ত, কারাবন্দি বা শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। বরখাস্ত হওয়া বা শাস্তিপ্রাপ্ত অনেকে শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁদের অনেকেই বিদ্রোহে সরাসরি জড়িত ছিলেন না বা তাদের ন্যায্যভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

পরবর্তীতে সরকার বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করে। সেই সময় থেকেই কিছু বরখাস্ত হওয়া সদস্য দাবি করে আসছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আগের ঐতিহ্য ও নাম ‘বিডিআর’ ফিরিয়ে আনতে হবে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au