খেলা

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ দেখতে আগ্রহ নয় কোন টেলিভিশন!

  • 4:27 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জুলাই

একে একে সিরিজ হেরে যাচ্ছে বাংলাদেশ আর ক্রিকেটের প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলছে দর্শকেরা। এবার শুধু দর্শক নয় সাথে টিভি চ্যানেলগুলো আগ্রহ হারিয়ে ফেলেছে বাংলাদেশের খেলা দেখানোর। শ্রীলংকা সিরিজ শেষ করে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আবারো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। অথচ এই তিনটি ম্যাচ দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করছে না কোন টিভি চ্যানেল। টি স্পোর্টস বিডে অংশ নিচ্ছে না পাকিস্তান সিরিজ দেখানোর। এমন তথ্যই হাতে এসেছে ওটিএন বাংলার হাতে

মূলত এই তিনটি ম্যাচ দেখানোর জন্য টিভি চ্যানেল গুলোকে খরচ করতে হবে প্রায় ৪ কোটি টাকা। কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমে যাওয়ার কারণে এত বড় অংকের টাকা বিনিয়োগ করতে রাজি হচ্ছে না কোন টিভি চ্যানেল। বলার অপেক্ষা রাখে না সাধারণ দর্শক থেকে শুরু করে কমার্শিয়াল পর্যায়ে সব জায়গায় যেন আস্তে আস্তে ক্রিকেট তার জৌলুস হারিয়ে ফেলছে।

শুধু এখানেই শেষ নয়। ভারত সিরিজ পিছিয়ে যাবার কারণে আগামী দুই বছরের জন্য মিডিয়ার সত্ব কিনতে এখনো আগ্রহ দেখায় নি কোন ব্রডকাস্টার। আপাতত বিসিবির মাথাব্যথা পাকিস্তান সিরিজের জন্য টিভি সত্ত কেনা নিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। যদি তারপরেও কোন টিভি চ্যানেল আগ্রহ না দেখায় তাহলে নিজে থেকেই ব্রডকাস্টারদের কাছে যাবে বিসিবি।

তবে বারবার একটা কথায় উঠছে এমন কি হলো যে পাকিস্তান সিরিজ দেখানোর জন্য কেউ আগ্রহ প্রকাশ করছে না। খেলা দেখায় এমন একটি ওটিটি অ্যাপ এর শীর্ষ কর্মকর্তা ওটিএন বাংলাকে জানিয়েছে, ‘গ্রাহকের কাছ থেকে সাবস্ক্রিপশন এবং ওভারের মাঝে বিজ্ঞাপণের প্রদর্শনী থেকে আয়, এভাবেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আয় করে থাকে। গ্রাহক পর্যায়ে আয়টা খুব বড় অংশ নয়, সেটা অনেক সময় মোবাইল সেবা দাতা সংস্থা বা মোবাইলে আর্থিক সেবাদাতা সংস্থার সঙ্গে ভাগাভাগি হয়। বড় অংশই আসে বিজ্ঞাপন থেকে। সেই আয়টা ব্যাপকভাবে কমে গেছে। বিজ্ঞাপনী সংস্থাগুলো ক্রিকেটে আগ্রহ দেখাচ্ছে না। ফলে সম্প্রচার সংস্থা যে স্বত্ব কিনে সেকেন্ডারি মার্কেটে বিজ্ঞাপন বিক্রি করে টাকাটা তুলবে, সেই জায়গাটাতে বিপুল ঘাটতি দেখা দিয়েছে বলেই প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে না।

এমনটা চলতে থাকলে দেশের ক্রিকেটের জন্য সামনের দিনগুলো বেশ কঠিন হতে যাচ্ছে। একে তো বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের নেই সাকিব আল হাসানের মত বড় তারকা তার উপরে লাগাতার সিরিজ হারের কারণে দর্শকরাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে খেলা দেখা থেকে। এমনটা যদি চলতে থাকে, তাহলে সামনের কয়েক বছরের মধ্যে বেশ বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশের ক্রিকেট।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au