খেলা

৪১ বছর বয়সে আফগানিস্তান আম্পায়ারের মৃত্যা

  • 5:40 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জুলাই

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আফগান সংবাদমাধ্যম ‘তোলো নিউজ’-কে বিসমিল্লাহ জান শিনওয়ারির ভাই সৈয়দা জান বলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং (পাকিস্তানের) পেশোয়ারে যান, বলেছিলেন পেটের চর্বি অপসারণ করাতে চান।

তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি রাখা হয়। অপারেশন সম্পন্ন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাত তিনি মারা যান।
আমরা ভোরেই তার মরদেহ তোরখাম হয়ে দেশে ফিরিয়ে আনি এবং আচিনে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করি।
২০১৭ সালের ডিসেম্বরে শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শিনওয়ারির।

এরপর তিনি ২৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন তিনি।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড লিখেছে, বিসমিল্লাহ জান শিনওয়ারির অকাল প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, এর পরিচালনা পর্ষদ, কর্মী এবং গোটা আফগান আতালান পরিবার গভীরভাবে শোকাহত। আমাদের এই অভিজ্ঞ ও শ্রদ্ধেয় আম্পায়ার দীর্ঘদিন ধরে আফগান ক্রিকেটের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

শিনওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, ক্রিকেটের জন্য তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেট বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

আফগানিস্তান ক্রিকেট সম্প্রদায় ও আন্তর্জাতিক ক্রিকেট মহলে শিনওয়ারির এই অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au