খেলা

একটু ধৈর্য্য ধরুণ আমাদের ভালো সময় আসবে: মিরাজ

  • 6:01 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ৯ জুলাই

পালাবদলের সময় চলছে বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেটের বিগ ফাইভ যাদের বলা হয়, তাদের ছাড়া এবারই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ।

মাশরাফী বিন মুর্ত্তজা অনেক আগের থেকেই দলের সঙ্গে নেই। তামিম ইকবাল অবসর নিয়েছেন। সরে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহও। সাকিব আল হাসান অবসর নেননি তবে খেলার অবস্থাতে নেই। ২০ বছর পর তাদের একজনও নেই।

প্রথম সিরিজে ২-১ ব‌্যবধানে হার। যেনতেন পরাজয় নয়। স্রেফ আত্মসমর্পণ। নতুন অধিনায়ক, একাধিক তরুণ ক্রিকেটার, অনভিজ্ঞ দল…বিষয়গুলোকে সামনে এনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সময় চাইলেন। অভয় দিলেন, এই দলই একদিন বড় হয়ে উঠবে।

পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেছেন, ‘‘আমাদের দল তরুণ; তাদের সময় প্রয়োজন। সুযোগ দিলে, একদিন ভালো হবে।

কলম্বোতে ৭৭ রানে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম‌্যাচে জয় পায় বাংলাদেশ। তিন ম‌্যাচের সিরিজে ফেরায় সমতা। ক‌্যান্ডিতে দুই দলের চ‌্যালেঞ্জ ছিল সিরিজ জয়ের। লঙ্কানরা সেই চ‌্যালেঞ্জ জিতে যায় সহজে। বাংলাদেশ আরেকটি হতশ্রী পারফরম‌্যান্সে ম‌্যাচ হেরে যায়।

বোলিং ভালো হলেও ব‌্যাটিং আবার ডুবিয়েছে বাংলাদেশকে। ২৮৬ রানের লক্ষ‌্য তাড়ায় বাংলাদেশ ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায়। ৯৯ রানের হারের ব‌্যাখ‌্যা দিতে গিয়ে মিরাজ বলেছেন, উইকেট দারুণ ছিল। আমরা ইতিবাচক ক্রিকেট খেলবো সেই আলোচনা করেছিলাম। যারা সুযোগ পাবে তারা গভীর পর্যন্ত খেলার চেষ্টা করবে। আমরা শেষ ১০ ওভারে আক্রমণ করবো এমন পরিকল্পনাই ছিল। কিন্তু আমরা শুরু থেকে ভুল করেছি। জুটি গড়তে পারিনি শুরুতে ও মাঝে। এখানেই সমস‌্যা তৈরি হয়েছে।

নিজেদের বোলিং নিয়ে মিরাজ তৃপ্তির কথাই শোনালেন। বিশেষ করে তিনশর নিচে তাদেরকে আটকে রাখতে পারাকে বড় করেই দেখছেন তিনি, আমি মনে করি আমরা শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। যদিও এখানে বোলিং করা সহজ ছিল। উইকেট অসাধারণ ছিল। তাসকিন, মোস্তাফিজুর ও স্পিনাররা ভালো করেছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au