খেলা

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

  • 6:07 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জুলাই

৩৮ বছর বয়সেও লিওনেল মেসির পায়ে যেন এখনো জাদু লেগে আছে। গোল করছেন, ম্যাচ জেতাচ্ছেন, আর এবার শোনা যাচ্ছে—ইন্টার মায়ামির সঙ্গেই আরও এক মৌসুম থাকতে যাচ্ছেন ফুটবল জাদুকর।

মেসির বর্তমান চুক্তি শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি ও ইন্টার মায়ামির মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় অগ্রগতি হচ্ছে, এবং উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত মায়ামিতেই খেলবেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। আর সেটি তিনি খেলবেন ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে—এই ভাবনাই উন্মাদনায় ফেলেছে সমর্থকদের।

চলতি মৌসুমে মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন মেসি। সম্প্রতি মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করে আবারও প্রমাণ করেছেন, বয়স তার শুধুই সংখ্যা।

এদিকে সৌদি আরবের ক্লাব আল-আহলি থেকে বড়সড় প্রস্তাব এলেও মেসি আপাতত সেই লোভনীয় ডাক উপেক্ষা করে যুক্তরাষ্ট্রেই থেকে যাওয়ার সিদ্ধান্তে অটল বলেই মনে হচ্ছে।

এ ছাড়াও মেসির প্রিয় সতীর্থ রদ্রিগো ডি পলকেও দলে নিতে চায় ইন্টার মায়ামি। আর্জেন্টিনা দলের অন্যতম চালিকাশক্তি ডি পল বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়। তাকে আনতে প্রস্তাবও দিয়েছে মায়ামি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডি পল।

ডি পলের সম্মতি মিললে, এরপর মায়ামি আলোচনায় বসবে অ্যাতলেটিকোর সঙ্গে। তবে সবকিছু নির্ভর করছে মেসির সঙ্গে চুক্তি নবায়নের ওপর।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপে মাঝামাঝি পর্যায়ে বিদায় নেওয়ার পর এখন মায়ামির সামনে রয়েছে এমএলএসের বাকি অংশ এবং জুলাইয়ের শেষ দিকে শুরু হওয়া লিগস কাপ। বর্তমানে দলটি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে আছে।

সব মিলিয়ে বলা যায়, নতুন এক বিশ্বকাপ স্বপ্নের পথে, পুরোনো এক বন্ধুত্ব আর ভালোবাসার ক্লাবে থেকেই এগিয়ে চলছেন লিওনেল মেসি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au