ছবি: সংগৃহীত
মেলবোর্ন ৯ জুলাই
ওডিআই সিরিজ হারের পর এবার মিশন টি টোয়েন্টি। আর এই টি-টোয়েন্টি ফরমেটে শ্রীলংকার বিপক্ষে টাইগাররা মাঠে নামার আগে তাদের একাদশ কেমন হতে পারে চলুন এক সম্ভাব্য ধারণা নেওয়া যাক।
শুরুতেই ওপেনিংয়ে দেখতে পাওয়া যাবে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমকে। দুই ব্যাটার বলতে গেলে ব্যাট হাতে ধারাবাহিক নয় তবে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ গুলোতে এই দুই ব্যাটারের উপরে আস্থা রাখবে নির্বাচকেরা।
এরপর দলের এক নম্বর পজিশনে দেখতে পাবার সম্ভাবনা আছে নাইম শেখকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও অবশেষে কপাল খুলতে যাচ্ছে নাঈমের। যেহেতু নাজমুল হোসেন শান্ত স্কোয়াডের বাইরে আছেন তাই তার জায়গায় সম্ভাবনা আছে নাঈমের একাদশে খেলার।
এরপরে দলে দেখতে পাওয়া যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। ব্যাট হাতে লিটন বলতে গেলে একেবারেই ফ্লপ। যার ফলে জায়গা হারিয়েছিলেন ওডিআই সিরিজে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে যেহেতু লিটন অধিনায়ক তাই তাকে বাদ দেবার কোন সুযোগ নেই। তাইতো এখন লিটনের সামনে মোক্ষম সুযোগ ভালো পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া।
এরপরে শেখ মেহেদী অথবা মেহেদী হাসান মিরাজ এই দুজনের মধ্যে যে কোন একজনকে দেখতে পাবার সম্ভাবনা আছে একাদশে। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কার উপর বেশি ভরসা করেন একাদশ সাজানোর ক্ষেত্রে।
একাদশ সাজাবার ক্ষেত্রে এরপরে দলে যথাক্রমে দেখতে পাবার সম্ভাবনা আছে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী ও জাকের আলী অনিককে। এই তিনজনের মধ্যে দুজন অবশ্য নিশ্চিত একাদশে থাকবেন। দলের যেহেতু লিটন দাস উইকেট কিপার হিসেবে আছে তাই সম্ভাবনা আছে জাকেরকে একাদশের বাইরে রাখার। তবে উইকেট বিবেচনায় যদি বাড়তি ব্যাটার দলে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে একাদশে টিকে যেতে পারেন জাকের।
এরপরে স্পিন বোলারদের মধ্যে নাসুম অথবা রিশাদ এই দুইজনের মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে একাদশে। তবে যদি পেসারদের প্রাধান্য দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে শরিফুলকে দেখার সম্ভাবনা আছে একাদশে। আর ওদিকে বাকি দুই বোলার মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব দুজনই থাকবেন মূল একাদশে।